উদ্দীপকের সারণিতে জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্য উৎপাদনের মধ্যে যে ব্যবধান সৃষ্টি হয়েছে তা দূরীকরণের উপায় ব্যাখ্যা কর।
উত্তর: ম্যালথাসের তত্ত্বমতে, প্রতিরোধমূলক ও প্রাকৃতিক নিরোধের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্য উৎপাদনের মধ্যে সৃষ্ট ব্যবধান দূরীকরণে অবদান রাখে। ম্যালথাসের তত্ত্বমতে, জনসংখ্যা বৃদ্ধি রোধে আমরা দু ধরণের প্রতিরোধক ব্যবস্থা পেয়ে থাকি। যথা- ১. প্রতিরোধমূলক ব্যবস্থা ও ২. প্রাকৃতিক নিরোধ প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে রয়েছে বিলম্বে বিবাহ, কৌমার্য, জন্মনিয়ন্ত্রণ, যৌন সংযম ইত্যাদি পন্থায় জন্মনিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিরোধমূলক ব্যবস্থা আরোপ করে জনসংখ্যা বৃদ্ধি রোধ করা সম্ভব। অন্যদিকে প্রাকৃতিক নিরোধ প্রাকৃতিক কারণে জনসংখ্যার প্রাণ সংহারকে বোঝায়। যেমনঃ যুদ্ধ বিগ্রহ, মারামারি, দুর্ভিক্ষ, খাদ্যাভাব প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের কারণে জনসংখ্যার অতিরিক্ত অংশের প্রাণসংহারকে প্রাকৃতিক নিরোধ বলে। উদ্দীপকের সারণীতে জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্য উৎপাদনের মধ্যে সৃষ্ট ব্যবধানে ম্যালথাসের তত্ত্বেরই প্রতিফলন ঘটায়। ম্যালথাসের ভাষ্য মতে, নিবারণ ব্যবস্থা হলো নৈতিক বাধা, পাপ, বঞ্চনা-লাঞ্ছনার মধ্যে বিভক্ত। অর্থাৎ নৈতিক বাধা হলো কোনো প্রকার অন্যায়-অনাচারের উর্দ্ধে গিয়ে বিবাহ থেকে বিরত থাকা। আর পাপ বলতে নর-নারীর অবৈধ সম্পর্ককে বোঝানো হয়েছে। এবং তিনি আরও উল্লেখ করেন প্রকৃতি যখনই মানুষের এ অতিরিক্ত সংখ্যাকে বহন করতে না পারে তখন দুর্যোগের মাধ্যমে জনসংখ্যা নিধন সম্পন্ন হয়। অর্থাৎ প্রকৃতি নিজেই জনসংখ্যার উপর প্রতিশোধ নেয়। মহামারি, দুর্ভিক্ষ, ভূমিকম্প, বন্যা প্রভৃতির দ্বারা জনসংখ্যার নিয়ন্ত্রণ আনা হয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের সারণিতে জনসংখ্যা বৃদ্ধি ও খাদ্য উৎপাদনের মধ্যে যে ব্যবধান…
উদ্দীপক
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর