উদ্দীপকের? চিহ্নিত স্থানে কী হবে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের “?” চিহ্নিত স্থানে মানবসম্পদ উন্নয়ন হবে। মানবসম্পদ উন্নয়ন বলতে বোঝায় একটি দেশের জনগোষ্ঠীকে বিভিন্ন সেবা, শিক্ষা ও প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ মানবগোষ্ঠী হিসেবে গড়ে তোলা। মানবসম্পদের উন্নয়নের হাতিয়ার হিসেবে শিক্ষা, স্বাস্থ্য ও সমাজকল্যাণমূলের কার্যক্রমের গুরুত্ব অপরিসীম, ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়ন, মানব সম্পদ উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম। উদ্দীপকে দেখা যাচ্ছে, শিক্ষা ও প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা, স্বাস্থ্যগত অবস্থা, জীবনযাত্রার মান, উৎপাদন ক্ষেত্র এই বিষয়গুলো মানবসম্পাদ উন্নয়নের সাথে সম্পৃক্ত। অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে মানবসম্পদের গুরুত্ব অপরিসীম। বিশ্বায়নের এ যুগে মানবসম্পদ অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি। মানবসম্পদ উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা ও প্রযুক্তির প্রসার, তথ্য প্রযুক্তির ব্যবহার, জেন্ডার বৈষম্য বিলোপ, স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা খাত ইত্যাদি, উদ্দীপাকের বিষয়গুলো মানবসম্পদ উন্নয়নের সাথে সাদৃশ্য। অতএব, বলা যায়, “?” স্থানে মানবসম্পদ উন্নয়ন বসবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের? চিহ্নিত স্থানে কী হবে? ব্যাখ্যা কর।
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর