চিত্রে সামগ্রিক চাহিদা রেখা AD1 হতে AD2 তে স্থানান্তরের সম্ভাব্য কারণসমূহ বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রে সামগ্রিক চাহিদা রেখা AD1 হতে AD2 তে স্থানান্তরিত হয়েছে তথা সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেয়েছে। নিম্নে এর সম্ভাব্য কারণসমূহ বিশ্লেষণ করা হলো:উদ্দীপকে সামগ্রিক যোগান রেখা স্থির অবস্থায় সামগ্রিক চাহিদা রেখা স্থানান্তরিত হয়েছে। অর্থাৎ AD1 রেখা স্থানান্তরিত হয়ে AD2 তে গিয়েছে। সামগ্রিক চাহিদা বৃদ্ধির কারণে রেখাটি স্থানান্তরিত হয়েছে। যার ফলে দাম স্তর বৃদ্ধি পায়। আর এটি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ভোগ বৃদ্ধি, সরকারি ব্যয় বৃদ্ধি, রপ্তানি বৃদ্ধি, মুদ্রার পরিমাণ বৃদ্ধি, সুদের হার হ্রাস ইত্যাদি নির্ধারকের কারণে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ যোগান স্থির অবস্থায় এই নির্ধারক গুলো সংঘটিত হলে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়। বাজারে যখন যোগান স্থির থাকে তখন যদি সামগ্রিক ভোগ বৃদ্ধি পায় তখন সামগ্রিক চাহিদা রেখাটি বাম দিক থেকে ডানদিকে স্থানান্তরিত হয়। এছাড়াও সরকারি ব্যয় বৃদ্ধি পেলে তখন জনগণের হাতে অর্থের সরবরাহ বেড়ে যায়। এতে করে সামগ্রিক চাহিদা বেড়ে যায়। আবার রপ্তানি ও মুদ্রার পরিমাণ বৃদ্ধি পেলে কিংবা সুদের হার হ্রাস পেলে জনগণের মধ্যে চাহিদার পরিমাণ বেড়ে যায়। আর সর্বোপরি সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে তখন বাজারে মুদ্রাস্ফীতি দেখা যায়। তাই বলা যায় উপরের উল্লেখিত কারণেই চিত্রে সামগ্রিক চাহিদা রেখা AD1 হতে AD2 তে স্থানান্তরিত হয়েছে
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
চিত্রে সামগ্রিক চাহিদা রেখা AD1 হতে AD2 তে স্থানান্তরের সম্ভাব্য কা…
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর