উদ্দীপকে মি. ক্যাথুই-এর কর্মসংস্থানের কোন প্রসঙ্গটি উপস্থাপিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মি.ক্যাথুই- এর প্রসঙ্গটি অর্থনীতিতে আত্মকর্মসংস্থান বা স্ব-কর্মসংস্থান হিসেবে উপস্থাপিত হয়েছে। কেউ নিজের যৎসামান্য পুঁজি ও স্থাবর সম্পত্তি কাজে লাগিয়ে অর্থ উপার্জন করলে তাকে আত্মকর্মসংস্থান বলে। নির্দিষ্ট কাজের প্রশিক্ষণ নিয়ে নিজেই কাজ শুরু করলে আত্মকর্মসংস্থান ব্যবস্থা কার্যকর ও স্থায়ী হয়। আত্মকর্মসংস্থানের মাধ্যমে মানুষ নিজের বুদ্ধি ও শক্তিকে কাজে লাগিয়ে বেকারত্বের গ্লানি থেকে মুক্ত হতে পারে।উদ্দীপকে ক্যাথুই কৃষি বিশ্ববিদ্যালয় হতে এমএসসি পাশ করে নিজ গ্রামে একটা আসবাবপত্র তৈরির কারখানা গড়ে তোলেন। স্থানীয় পাহাড়ের কাঠ ব্যবহার করে উৎপাদিত আসবাবপত্রগুলো শহরে যথেষ্ট চাহিদা রয়েছে। ফলে ক্যাথুই- এর ভালো আয় উপার্জন হয় । অর্থাৎ মি.ক্যাথুই নিজে নিজের মেধা ও শ্রম শক্তিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের ব্যবস্থা করেছেন। এটি অর্থনীতিতে আত্মকর্মসংস্থান নামে পরিচিত।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে মি. ক্যাথুই-এর কর্মসংস্থানের কোন প্রসঙ্গটি উপস্থাপিত হয়েছ…
উদ্দীপক
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর