উদ্দীপকে উল্লিখিত তত্ত্বটি বাংলাদেশে কতটুকু প্রাসঙ্গিক? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত তত্ত্বটি বাংলাদেশে অনেকাংশেই কার্যকর। নিম্নে তা বিশ্লেষণ করা হলো :উদ্দীপকে উল্লিখিত তত্ত্বটি হলো ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে দেখানো হয়েছে যে, দেশের জনসংখ্যা বৃদ্ধির হার খাদ্য উৎপাদন হার এর তুলনায় অনেক বেশি। আর জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায় এবং কিন্তু জমির স্বল্পতা থাকায় খাদ্য উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে তথা উৎপাদন বাড়ানো সম্ভব হয় না। বাংলাদেশে একদিকে যেমন কৃষি জমি পরিমান সীমাবদ্ধ, কৃষিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। অন্যদিকে উৎপাদিত খাদ্য ও জনসংখ্যার তুলনায় অপর্যাপ্ত। তবে বর্তমানে জনসংখ্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার ফলে সমস্যাটি কিছুটা কার্যকর হচ্ছে। ১৯৭১ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ৫.০৮ কোটি। ১৯৯১ সালে তথা মাত্র ৩০ বছরের ব্যবধানেই জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পেয়ে ১১.১৪ কোটি হয়। অর্থাৎ জনসংখ্যা দিয়ে ৩০ বছরে প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে, এটি যে ম্যালথাসের তত্ত্বকে সমর্থন করে। একইভাবে ২০২১ সালে জনসংখ্যা বৃদ্ধি পায় ১৪.৯ কোটিতে। তবে এক্ষেত্রে ৩০ বছরে জনসংখ্যার বৃদ্ধি দ্বিগুণ হয়নি। এই দিক দিয়ে বাংলাদেশ ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি পুরোপুরি কার্যকর নয়।তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ম্যালথাসে তত্ত্বটি বাংলাদেশে অনেকাংশেই কার্যকর।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত তত্ত্বটি বাংলাদেশে কতটুকু প্রাসঙ্গিক? বিশ্লেষণ কর।
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর