উদ্দীপকে উল্লিখিত সরকারের রাজস্ব নীতিগুলো কীভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে? ব্যাখ্যা কর।
উত্তর: মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক নীতির পাশাপাশি মুদ্রাস্ফীতি হ্রাসে রাজস্বনীতি ও গ্রহণ করা যায়। রাজস্বনীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। এক্ষেত্রে সরকারি ব্যয় হ্রাস, করের পরিমাণ বৃদ্ধি ইত্যাদি কিছু বিষয়কে নিয়ন্ত্রণে এনে মুদ্রাস্ফীতি হ্রাস করা যায়। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক নীতির পাশাপাশি সরকারের রাজস্বনীতি যথা- সরকারি ব্যয়, কর ও সরকারি ঋণও গুরুত্বপূর্ণ। সরকার উদ্ধৃত্ত বাজেট নীতির মাধ্যমেও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার অনুৎপাদনশীল খাতে ব্যয় কমিয়ে দিতে পারে। অতিরিক্ত তার আরোপ ও কর ধার্যের ফলে বাজারে পণ্য সামগ্রী ও সেবার চাহিদাসহ সামগ্রিক চাহিদা কমে। এইভাবে দামস্তর হ্রাস পায় এবং ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকে। সরকার উৎপাদনশীল খাতে বিনিয়োগ করতে পারে। তাছাড়া যে সকল খাত শীঘ্রই ফলাফল দেয় সে সকল খাতে বিনিয়োগ করা উচিত। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সরকার এভাবে রাজস্বনীতি কাজে লাগাতে পারে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত সরকারের রাজস্ব নীতিগুলো কীভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্…
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর