উদ্দীপকের কোন বিন্দুর সাথে তোমার দেশের জনসংখ্যা পরিস্থিতি সামঞ্জস্যপূর্ণ? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের C বিন্দুর সাথে বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি সামঞ্জস্যপূর্ণ, নিচে বিশ্লেষণ করা হলো- জনসংখ্যার যে স্তরে মোট উৎপাদন ও মাথাপিছু আয় সর্বোচ্চ হয় সে স্তরের জনসংখ্যা কে কাম্য জনসংখ্যা বলে। যদি কোন দেশের প্রকৃত জনসংখ্যা কাম্য জনসংখ্যার থেকে কম হয় তবে তাকে নিম্ন জনসংখ্যার দেশ এবং বেশি হলে তাকে অধিক জনসংখ্যার দেশ বলে। উদ্দীপকে দেখা যায়, A বিন্দু নিম্ন জনসংখ্যার দেশকে নির্দেশ করে। B বিন্দুতে মাথাপিছু আয় সর্বোচ্চ হয় অর্থাৎ এটি কাম্য জনসংখ্যা নির্দেশ করে। অপরদিকে, C বিন্দুতে প্রকৃত জনসংখ্যা কাম্য জনসংখ্যা থেকে বেশি যা অধিক জনসংখ্যার দেশকে নির্দেশ করে। বাংলাদেশ একটি অধিক জনসংখ্যার দেশ। এই দেশের জনসংখ্যার পরিমাণ, দেশে বিদ্যমান প্রাকৃতিক সম্পদের তুলনায় অধিক। যদিও বাংলাদেশের মাথাপিছু আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে তবুও দেশে দরিদ্রতা, বেকারত্ব, পুষ্টিহীনতা ও জীবনযাত্রা নিম্ন মানের, এসব বিবেচনায় বাংলাদেশকে অধিক জনসংখ্যা দেশ হিসেবে গণ্য করা যুক্তিযুক্ত ও বিজ্ঞানসম্মত। অর্থাৎ সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি থাকায় বাংলাদেশের মতো জনবহুল দেশের পরিস্থিতিকে C বিন্দুর সাথে সঙ্গতিপূর্ণ বলা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের কোন বিন্দুর সাথে তোমার দেশের জনসংখ্যা পরিস্থিতি সামঞ্জস্য…
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর