উদ্দীপকে নারী উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের নারী উন্নয়নে সরকারের গৃহীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা নিচে ব্যাখ্যা করা হলো: বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। আর অর্ধেক জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোন দেশ কখনো উন্নত হতে পারে না। এদেশের নারীদের সিংহভাগ উৎপাদন কাজে ঘরের বাহিরে যেতে পারে না। ফলে তারা উপার্জনে সক্ষম নয়। তাই সরকার নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার এজেন্ডা হিসেবে গ্রহণ করে, একটি যুগোপযোগী নারী উন্নয়ন নীতি প্রদান করেছে। উদ্দীপকে B একটি উন্নয়নশীল দেশ। যার নারী ও পুরুষের অনুপাত হলো ১০০:১০০.৫, মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক নারী হলেও তারা অর্থনৈতিক উন্নয়ন ধারার বাইরে। তাই সরকার নারী উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন : চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান, ইভটিজিং বন্ধে আইন প্রণয়ন ইত্যাদি। সরকারের এসব পদক্ষেপ গ্রহণের ফলে নারীরাও দেশের উন্নয়নে অবদান রাখার সুযোগ পাবে, তাই বলা যায়, উদ্দীপকের সরকারের গৃহীত কর্মসূচি নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে নারী উন্নয়নে সরকারের গৃহীত কর্মসূচি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর