নারীর ক্ষমতায়ন কীভাবে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে? তোমার মতামত দাও।
উত্তর: নারীর ক্ষমতায়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন নিশ্চিত করা যাবে, এটি জাতীয় উন্নয়নে বিভিন্নভাবে অবদান রাখবে, নিচে আমার মতামত প্রদান করা হলো- নারীর ক্ষমতায়ন বলতে নারীদেরকে শিক্ষা গ্রহণের সুযোগ ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে মানবসম্পদ হিসেবে গড়ে তোলা কে বোঝায়। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরে বন্দি রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই নারীদের উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জনসম্পদে রূপান্তর করতে হবে যা অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত। উদ্দীপকে B দেশের জনসংখ্যার অর্ধেক নারী হলেও বিভিন্ন কারণে তারা অর্থনৈতিক উন্নয়ন ধারার বাইরে। তাই দেশটির সরকার নারী উন্নয়ন বা ক্ষমতায়নের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেছে, সরকার কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন, এক্ষেত্রে সরকারের লক্ষ্য হচ্ছে নারীর ক্ষমতায়নের মাধ্যমে জাতীয় উন্নয়ন কর্মকান্ডে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা। নারীরা শিক্ষিত ও দক্ষ হলে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ড সহ বিভিন্ন ক্ষেত্রে অংশগ্রহণ করতে পারবে। এবং এর মাধ্যমে নারীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পারলে তারা আত্মনির্ভরশীল হতে পারবে, এতে যেমন তাদের অর্থনৈতিক উন্নতি হবে তেমনি দেশের উৎপাদনশীলতা বাড়বে দেশের মাথাপিছু আয় ও রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে আর এভাবেই নারীর ক্ষমতায়ন জাতীয় উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করবে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
নারীর ক্ষমতায়ন কীভাবে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে? তোমার মতামত দাও।
উদ্দীপক
Chittagong · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর