উদ্দীপকের আলোকে জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির একটি সূচি তৈরিকরো ।
উত্তর: ম্যালথাসের তত্ত্বে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে সম্পর্ক নির্দেশ করা হয়েছে। ম্যালথাস তার জনসংখ্যা তত্ত্বে জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। তার মতে জনসংখ্যা অনিয়ন্ত্রিত অবস্থায় জ্যামিতিক হারে এবং খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পায় । ফলে জনসংখ্যা ও খাদ্যের মধ্যে অসামঞ্জস্য দেখা দেয় । প্রতি ২৫ বছরে জনসংখ্যা দ্বিগুণ হয়। উদ্দীপকের চিত্রে P এবং F রেখা দ্বারা জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের ভারসাম্যহীনতা দেখানো হয়েছে। অর্থাৎ চিত্রটি ম্যালথাসের তত্ত্বকে সমর্থন করে । চিত্রের আলোকে নিচে সূচি তৈরি করা হলো: সূচিত্রে দেখা যায়, প্রতি ২৫ বছরে জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায় ৷ অন্যদিকে খাদ্য উৎপাদন গাণিতিক হারে বৃদ্ধি পায়। তাই একটি নির্দিষ্ট সময় পর জনসংখ্যা খাদ্য উৎপাদনকে ছাড়িয়ে যায়। ফলে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের মধ্যে ভারসাম্যহীনতা দেখা দেয়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির একটি সূচি তৈরিকরো ।
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর