উদ্দীপকে জনসংখ্যা বিষয়ক কোন তত্ত্বটি প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের c বিন্দুর সাথে বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি সামঞ্জস্যপূর্ণ। সম্পদের দক্ষ ব্যবহার যে জনসংখ্যায় সর্বোচ্চ মাথাপিছু আয় ও উৎপাদন নিশ্চিত হয়, তাকে কাম্য জনসংখ্যা বলে। কোনো দেশের প্রকৃত জনসংখ্যা কাম্য জনসংখ্যার চেয়ে কম হলে তা নিম্ন জনসংখ্যার দেশ। আবার, প্রকৃত জনসংখ্যা কাম্য জনসংখ্যার চেয়ে বেশি হলে তা অধিক জনসংখ্যার দেশ। উদ্দীপকে লক্ষ করা যায় A বিন্দুতে দেশের মাথাপিছু প্রকৃত আয় কম। এটি নিম্ন জনসংখ্যার দেশকে নির্দেশ করে। তবে জনসংখ্যা বেড়ে Bবিন্দুতে মাথাপিছু আয় সর্বাধিক হয়। এটি কাম্য জনসংখ্যার দেশকে নির্দেশ করে । আবার C বিন্দুতে প্রকৃত জনসংখ্যা বেশি বলে বেকারত্বের পরিমাণ বেশি। তাই মাথাপিছু আয় কম। যা অধিক জনসংখ্যার দেশকে নির্দেশ করে । বাংলাদেশের জনসংখ্যার পরিমাণ দেশে বিদ্যমান প্রাকৃতিক সম্পদের তুলনায় অধিক। এদেশের জনসংখ্যা প্রায় ১৬.৫১ কোটি যার তুলনায় সম্পদের পরিমাণ কম। যদিও বাংলাদেশে মাথাপিছু আয় দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবুও দারিদ্র্য, বেকারত্ব, পুষ্টিহীনতা, জীবনযাত্রার নিম্নমান বিরাজ করছে। এসব বিবেচনায় বাংলাদেশকে অধিক জনসংখ্যার দেশ হিসেবে গণ্য করা যুক্তিযুক্ত ও বাস্তব সম্মত। অর্থাৎ, সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি থাকায় বাংলাদেশের মতো জনবহুল দেশের পরিস্থিতিকে "C" বিন্দুর সাথে সংগতিপূর্ণ বলা যায়।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে জনসংখ্যা বিষয়ক কোন তত্ত্বটি প্রতিফলিত হয়েছে? বিশ্লেষণ করো।
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর