“বাংলাদেশে 'Z [গণিত] শিল্প এক উজ্জ্বল সম্ভাবনাময় শিল্প”- বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশে 'Z [গণিত] বা তৈরি পোশাক শিল্পের সম্ভাবনা উজ্জ্বল। দেশের অভ্যন্তরে কোনো শিল্পের উপকরণ সহজলভ্য হলে ঐ শিল্প সহজেই বিকশিত হতে পারে। এ উপকরণগুলোর মধ্যে শিল্পের কাঁচামাল, শ্রম উপকরণ, মূলধন ইত্যাদি বেশি গুরুত্বপূর্ণ। এ উপকরণগুলো সহজলভ্য হলে শিল্পের উৎপাদন খরচ হ্রাস পায় এবং মোট উৎপাদন বাড়ে। ফলে সহজেই তা বিকশিত হতে পারে। উদ্দীপকে পোশাক শিল্প কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুল্ক বাধা, বিদ্যুৎ সরবরাহ অনিশ্চয়তাসহ আরও অনেক সমস্যা এ শিল্পের বাধা সৃষ্টি করেছে। তথাপি সরকারের গৃহীত পদক্ষেপ এ শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনাকে উজ্জ্বল করেছে । বাংলাদেশ জনবহুল দেশ হওয়ায় সস্তায় প্রচুর শ্রমিক পাওয়া সম্ভব। আবার এদেশে বিপুল নারী শ্রমিক বেকার বসে থাকে। এদেরকে সহজেই তৈরি পোশাক শিল্পে নিয়োগ করা যায়। এর মাধ্যমে পোশাক শিল্পের উৎপাদন খরচ কমবে। ফলে উৎপাদন বাড়বে। শিল্পজাত দ্রব্যের দাম কমবে। ফলে অধিক পরিমাণ তৈরি পোশাক বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। এটি উক্ত শিল্পের বিকাশকে ত্বরান্বিত করবে। সুতরাং বলা যায় বাংলাদেশে তৈরি পোশাক একটি উজ্জ্বল সম্ভাবনাময় শিল্প ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
“বাংলাদেশে 'Z শিল্প এক উজ্জ্বল সম্ভাবনাময় শিল্প”- বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর