উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে পাঠ্যবইয়ের মুদ্রাস্ফীতির বিষয়টি নির্দেশ করা হয়েছে। স্বল্পকাল ব্যবধানে দ্রব্যমূল্য ক্রমাগত বাড়তে থাকা এবং অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস পাওয়াই মুদ্রাস্ফীতি। অর্থনীতিতে মুদ্রাস্ফীতি ঘটলে নির্দিষ্ট আয়ের মানুষের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। এসব সাধারণ মানুষ পূর্বে যে পরিমাণ দ্রব্যসামগ্রী ক্রয় করতে পারত বর্তমানে তা পারে না। কারণ দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে তাদের ক্রয়ক্ষমতা হ্রাস পায়। উদ্দীপকে অসীম একজন নিম্ন আয়ের চাকরিজীবী। তিনি বাজারে গিয়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বৃদ্ধি দেখে চিন্তিত হয়ে পড়েন। প্রয়োজনীয় অনেক কিছু কেনা তার পক্ষে সম্ভব হলো না। কারণ দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধির কারণে তার ক্রয়ক্ষমতা হ্রাস পেয়েছে। দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধির ফলে অর্থের ক্রয়ক্ষমতা হ্রাস মুদ্রাস্ফীতিকেই নির্দেশ করে। তাই বলা যায়, উদ্দীপকে মুদ্রাস্ফীতির বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে তোমার পাঠ্যবইয়ের কোন বিষয়কে নির্দেশ করা হয়েছে? ব্যাখ্যা…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর