রাজুর প্রচেষ্টা অর্থনীতিতে কী নামে পরিচিত—ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে রাজুর প্রচেষ্টা অর্থনীতিতে আত্মকর্মসংস্থান বা স্ব-কর্মসংস্থান হিসেবে পরিচিত। কেউ নিজের যৎসামান্য পুঁজি ও স্থাবর সম্পত্তি কাজে লাগিয়ে অর্থ উপার্জন করলে তাকে আত্মকর্মসংস্থান বলে। নির্দিষ্ট কাজের প্রশিক্ষণ নিয়ে নিজেই কাজ শুরু করলে আত্মকর্মসংস্থান ব্যবস্থা কার্যকর ও স্থায়ী হয়। আত্মকর্মসংস্থানের মাধ্যমে মানুষ নিজের বুদ্ধি ও শক্তিকে কাজে লাগিয়ে বেকারত্বের গ্লানি থেকে মুক্ত হতে পারে । উদ্দীপকে রাজু যুব উন্নয়ন কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে স্থানীয় বাজারে একটি কম্পিউটার পরিশিক্ষণ কেন্দ্ৰ খুলেন। তার কেন্দ্র থেকে এলাকার তরুণরা বিভিন্ন কোর্স করেন। এতে রাজুর ভালো আয় উপার্জন হয়। অর্থাৎ রাজু প্রশিক্ষণ নিয়ে নিজের সংগৃহীত পুঁজিকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের ব্যবস্থা করেন যা, অর্থনীতিতে আত্মকর্মসংস্থান নামে পরিচিত ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
রাজুর প্রচেষ্টা অর্থনীতিতে কী নামে পরিচিত—ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর