উদ্দীপকে উল্লিখিত বিভিন্ন শ্রেণিতে ব্যক্তির ওপর মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা করো ।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিভিন্ন শ্রেণির ব্যক্তির ওপর মুদ্রাস্ফীতি আয় বণ্টনে বিভিন্নভাবে প্রভাবিত করে । মুদ্রাস্ফীতির একটি গুরুত্বপূর্ণ প্রভাব হলো এটি আয়কে পুনঃবণ্টন করে । মুদ্রাস্ফীতির ফলে অর্থ ও সম্পদ এক শ্রেণির লোকের থেকে অন্য শ্রেণির লোকের কাছে চলে যায়। ফলে সমাজে সম্পদ ও আয় বণ্টনে ব্যাপক পরিবর্তন ঘটে। এতে সমাজের কিছু শ্রেণির লোক লাভবান হয় । আবার কিছু শ্রেণির লোক ক্ষতিগ্রস্ত হয় । উদ্দীপকে 'A [গণিত] দেশটির মুদ্রাস্ফীতির হার ২০ শতাংশ। ফলে দেশটিতে কৃষক, উৎপাদক, ব্যবসায়ী, ঋণগ্রহীতার ওপর ইতিবাচক প্রভাব পড়বে। অন্যদিকে, সীমিত আয়ের জনগণ ও ঋণদাতার ওপর নেতিবাচক প্রভাব পড়বে। মুদ্রাস্ফীতির সময় দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষক, উৎপাদক ও ব্যবসায়ী শ্রেণির মুনাফা যথেষ্ট বৃদ্ধি পায়। কারণ দামস্তর বৃদ্ধির সাথে সাথেই উৎপাদন খরচ বৃদ্ধি পায় না। ফলে কৃষক, উৎপাদনকারী ও ব্যবসায়ীরা অধিক মুনাফা অর্জন করতে সক্ষম হয়। মুদ্রাস্ফীতির সময়ে দামস্তর বৃদ্ধির ফলে ঋণগ্রহীতাদের ঋণ ভার হ্রাস পায়। ফলে ঋণগ্রহীতারা লাভবান হয়। পক্ষান্তরে, দামস্তর বৃদ্ধির ফলে পূর্বাপেক্ষা ঋণদাতা কম পণ্যদ্রব্য ক্রয় করতে পারে। ফলে ঋণদাতা শ্রেণির লোক ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া মুদ্রাস্ফীতির সময়ে সীমিত আয়ের মানুষ একই পরিমাণ মজুরি দ্বারা তারা পূর্বের চেয়ে কম পরিমাণ দ্রব্যসামগ্রী ক্রয় করতে বাধ্য হয় । এতে সীমিত আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং বলা যায়, মুদ্রাস্ফীতির ইতিবাচক ও নেতিবাচক দই ধরনের প্রভাবই রয়েছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিভিন্ন শ্রেণিতে ব্যক্তির ওপর মুদ্রাস্ফীতির প্রভা…
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর