X [গণিত] দেশের সমস্যাগুলো উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে 'X [গণিত] দেশটির খাদ্য, জনস্বাস্থ্য, কর্মসংস্থান ও পরিবেশের ওপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টির মূল কারণ অতিরিক্ত জনসংখ্যা । জনসংখ্যা বৃদ্ধি বলতে একটি দেশের বর্তমান জনসংখ্যার সাথে অতিরিক্ত জনসংখ্যা যুক্ত হওয়াকে বোঝায়। যখন একটি দেশে সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হয় তখন তাকে জনাধিক্য বলে। তখন সম্পদের অপ্রতুলতার কারণে এ বিপুল জনগোষ্ঠীর অধিকাংশই জীবনধারণের মৌলিক উপাদানগুলো থেকে বঞ্চিত হচ্ছে। উদ্দীপকে 'X [গণিত] একটি জনবহুল দেশ। দেশটিতে সম্পদের তুলনায় জনসংখ্যা অনেক বেশি থাকায় প্রতি বছর গড়ে ৩০-৩৫ লক্ষ টন খাদ্য ঘাটতি পড়ে। দেশটিতে অতিরিক্ত জনসংখ্যার কারণে সঠিক চিকিৎসার অভাব দেখা দেয়। আবার জনাধিক্যের চাপ কর্মসংস্থানের ওপর বিরূপ প্রভাব ফেলছে। ফলে দেশে বেকারত্ব দিন দিন বৃদ্ধি পেয়ে মারাত্মক আকার সৃষ্টি হচ্ছে। অন্যদিকে, বাড়তি জনসংখ্যার বাসস্থানের ব্যবস্থা করতে গিয়ে বন, জঙ্গল উজাড় করা হচ্ছে, পাহাড় কাটা হচ্ছে। ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে বন্যা, ঘূর্ণিঝড়, খরা, জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ঘন ঘন দেখা যাচ্ছে।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
X দেশের সমস্যাগুলো উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর