উদ্দীপকে পাঠ্যপুস্তকের কোন ধারণাটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে পাঠ্যপুস্তকের আত্মকর্মসংস্থান ধারণাটি প্রতিফলিত হয়েছে । নিজের বা ঋণের মাধ্যমে স্বল্প সম্পদ, জ্ঞান ও দক্ষতা নিয়ে স্ব-উদ্যোগে জীবিকা অর্জনের প্রচেষ্টাই হলো আত্মকর্মসংস্থান । অর্থাৎ নিজ উদ্যোগে আয় অর্জন বা উৎপাদনশীল কাজে নিয়োজিত থাকাকে আত্মকর্মসংস্থান বলে। এর মাধ্যমে বেকারত্ব দূর করা ও অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি হয়। এর পাশাপাশি অন্যের কর্মসংস্থানের ব্যবস্থাও করা সম্ভব হয়। উদ্দীপকের নাসিমার স্বপ্ন ছিল সে উদ্যোগক্তা হবে। তিনি অন্যের অধীনে কাজ করবে না, বরং অন্যকে কাজ দেবে। তাই প্রশিক্ষণ ও অল্প কিছু ঋণ নিয়ে হাঁস-মুরগি পালনের মাধ্যমে তার স্বপ্ন বাস্তবায়নের কাজ শুরু করে। বর্তমানে তিনি একটি নার্সারি ও ফার্মের মালিক এবং তার অধীনে ১০ জন লোক কাজ করে। অর্থাৎ, নাসিমা নিজ উদ্যোগে নিজের কর্মসংস্থানের ব্যবস্থা করেন। পাশাপাশি অন্যের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেন। সুতরাং বলা যায়, নাসিমার কাজটি আত্মকর্মসংস্থানের অনরূপ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে পাঠ্যপুস্তকের কোন ধারণাটি প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর