নাসিমার উদ্যোগ বেকার সমস্যা সমাধানে কীভাবে ভূমিকা রাখতে পারে? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: নাসিমার উদ্যোগে কর্মসংস্থানের মাধ্যমে বেকার সমস্যা সমাধানে ভূমিকা রাখবে। - নিজ উদ্যোগে উৎপাদনশীল কাজে নিয়োজিত থাকা হলো আত্মকর্মসংস্থান। এর মাধ্যমে ব্যক্তির অর্থ উপার্জন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। ফলে সে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়। আত্মকর্মসংস্থানের মাধ্যমে অনেক সময় অন্যের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে। উদ্দীপকে নাসিমা যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন। পরে অল্পকিছু ঋণ নিয়ে হাঁস-মুরগি পালন শুরু করেন । বর্তমানে সে একটি নার্সারি ও একটি পোল্ট্রি ফার্মের মালিক। তার অধীনে প্রায় ১০ জন লোক কাজ করে। অর্থাৎ নাসিমার উদ্যোগ তথা আত্মকর্মসংস্থান তাকেসহ দশ জন ব্যক্তির কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ফলে এদের বেকারত্ব দূর হয়েছে। আত্মকর্মসংস্থানের মাধ্যমে একজন ব্যক্তি স্বাধীনভাবে জীবিকা অর্জন করতে পারে । তাই সে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত হয়। এ ধরনের উদ্যোগ বিস্তৃত হলে উদ্যোক্তার সাথে আরো কিছু ব্যক্তির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ফলে তারাও জীবিকা অর্জনের মাধ্যমে বেকারত্ব ঘুচাতে পারবে। এভাবে উদ্যোগ গ্রহণের ফলে ধীরে ধীরে কর্মসংস্থান বাড়বে এবং বেকারত্ব দূর হবে। সুতরাং বলা যায়, নাসিমার উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব সমস্যা সমাধানে ভূমিকা রাখছে ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
নাসিমার উদ্যোগ বেকার সমস্যা সমাধানে কীভাবে ভূমিকা রাখতে পারে? উদ্দী…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর