উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় তত্ত্বটির মূল বক্তব্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় তত্ত্বটি হলো কাম্য জনসংখ্যা তত্ত্ব। জনসংখ্যা যে স্তরে উৎপাদন ও মাথাপিছু আয় সর্বোচ্চ হয় তাকে কাম্য জনসংখ্যা বলে। আর কাম্য জনসংখ্যা তত্ত্বের মাধ্যমে জনসংখ্যাও মাথাপিছু আয়ের মধ্যে সম্পর্ক নির্ধারণ করা যায়। কোনো দেশের জনসংখ্যা কোন স্তরে আছে তা কাম্য জনসংখ্যা তত্ত্বের মাধ্যমে জানা যায়। উদ্দীপকে বলা হয়েছে, জনসংখ্যা নিয়ে দুটি তত্ত্ব বহুল প্রচলিত। একটিতে .. জনসংখ্যার আধিক্য ও খাদ্য উৎপাদন সম্পর্কে আলোকপাত করা হয়েছে। অন্যটিতে গুরুত্ব দেওয়া হয়েছে মাথাপিছু আয় ও সংশ্লিষ্ট জনসংখ্যার ওপর। অর্থাৎ দ্বিতীয় তত্ত্বে জনসংখ্যার পরিমাণ ও মাথাপিছু আয়ের মধ্যে সম্পর্ক নির্দেশ করে । এটি কাম্য জনসংখ্যা তত্ত্বকে নির্দেশ করে । এ তত্ত্বে বলা হয়, জনসংখ্যার যে স্তরে জনগণের উৎপাদন ও মাথপিছু আয় সর্বোচ্চ তা কাম্য জনসংখ্যা। আর দেশের জনসংখ্যা কাম্য অপেক্ষা কম বা অধিক হলে মাথাপিছু আয়ও সর্বাধিক অপেক্ষা কম হবে ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত দ্বিতীয় তত্ত্বটির মূল বক্তব্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর