উপরিউক্ত সমস্যা ছাড়া আরও কী কী সমস্যা হতে পারে বলে তুমি মনে করো? বর্ণনা দাও ।
উত্তর: বৈদেশিক সাহায্যের ওপর অতিমাত্রায় নির্ভরশীল হলে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক সমস্যা দেখা দেয় । বিভিন্ন প্রয়োজনে উন্নয়নশীল বা অনুন্নত দেশগুলোকে উন্নত দেশ থেকে বৈদেশিক সাহায্য গ্রহণ করতে হয়। কিন্তু দেশ অতিমাত্রায় বৈদেশিক সাহায্য নির্ভর হলে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে থাকে। এ সমস্যাগুলোর মধ্যে কঠিন শর্ত গ্রহণ, মুদ্রাস্ফীতি বৃদ্ধি, পরনির্ভরশীলতা বৃদ্ধি ইত্যাদি সমস্যা অন্যতম । উদ্দীপকে 'A [গণিত] দেশ দীর্ঘদিন ধরে 'B [গণিত] দেশ থেকে সাহায্য গ্রহণ করায় 'B [গণিত] দেশের ওপর নির্ভরশীল হয়ে যায়। পাশাপাশি দরকষাকষির ক্ষমতা লোপ পায়। প্রতীয়মান হয় আরো নানাবিধ সমস্যা। অর্থাৎ বিদেশিদের স্বার্থ সংরক্ষণ, সম্পদের অপব্যবহার, অর্থনৈতিক অনিশ্চয়তা, মুদ্রাস্ফীতি বৃদ্ধি ইত্যাদি সমস্যার সৃষ্টি হয়েছে। বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল হলে দাতা দেশগুলো রাজনৈতিক আধিপত্য বিস্তার করে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। এসব কারণে দেশের অর্থনৈতিক অনিশ্চয়তা ও মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়। ফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হয় এবং পরনির্ভরশীলতা আরো বৃদ্ধি পায়। তাই বলা যায়, 'A [গণিত] দেশের নির্ভরশীলতা বৃদ্ধি ও দরকষাকষির ক্ষমতা লোপসহ উপরিউক্ত সমস্যা হতে পারে বলে আমি মনে করি ।
HSC Economics 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Economics 2nd Paper · সৃজনশীল
উপরিউক্ত সমস্যা ছাড়া আরও কী কী সমস্যা হতে পারে বলে তুমি মনে করো? ব…
উদ্দীপক
Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর