আরোহের প্রাণ কোনটি?
ক. কার্যকারণ নিয়ম
খ. প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি
গ. আরোহমূলক লম্ফ
ঘ. বিরোধ নিয়ম
উত্তর: আরোহমূলক লম্ফ
ব্যাখ্যা: আরোহ অনুমানের সিদ্ধান্তটি একটি সার্বিক সংশ্লেষক বাক্য। এই বাক্যে কোনো শ্রেণির সকল সদস্য সম্পর্কে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কিন্তু আশ্রয়বাক্য হিসেবে কয়েকটি বিশেষ বাক্যকে উপস্থাপন করা হয়। যে প্রক্রিয়ায় কোনো শ্রেণির কয়েকটি বিশেষ দৃষ্টান্তের অভিজ্ঞতার ভিত্তিতে ঐ শ্রেণির সকল সদস্য সম্পর্কে কোনো সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয় তাকে আরোহাত্মক লম্ফ (Inductive leap) বলে।
HSC Logic 1st Paper Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · Chapter 7 : আরোহ অনুমান ও আরোহ অনুমানের ভিত্তি · MCQ