ভাষা আন্দোলন থেকে পূর্ব পাকিস্তানের জনগণ অনুপ্রেরণা লাভ করে- i. বাংলা সাহিত্য-সংস্কৃতি বিকাশে ii. গণতন্ত্রের উত্তরণে iii. জাতীয়তাবাদী চেতনার উন্মেষে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: ১৯৫২ সালের ভাষা আন্দোলন পূর্ব বাংলার মানুষের মধ্যে ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ ঘটায়। এ আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি সর্বপ্রথম নিজেদের স্বতন্ত্র সত্তা ও অধিকার সম্পর্কে সচেতন হয়ে ওঠে। পূর্ব বাংলায় স্বাধিকারের চিন্তা-চেতনার আত্মপ্রকাশ ঘটে। রাষ্ট্রভাষা আন্দোলন বাঙালি জাতিকে বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী, বিদ্রোহী ও বিপ্লবী হওয়ার প্রেরণা যোগায়। এ প্রেরণাকে কাজে লাগিয়ে বাঙালি জাতি বিশেষ করে ছাত্রসমাজ সরকারের যেকোনো অন্যায় আচরণ ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করে।
HSC Islamic History 2nd paper Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 2nd paper · Chapter 5 : বাংলার ইতিহাস (পাকিস্তান আমল) · MCQ
ভাষা আন্দোলন থেকে পূর্ব পাকিস্তানের জনগণ অনুপ্রেরণা লাভ করে- i. বাংলা সাহিত্য-সংস্কৃতি বিকাশে ii. গণতন্ত্রের উত্তরণে iii. জাতীয়তাবাদী চেতনার উন্মেষে নিচের কোনটি সঠিক?
- ক.i ও ii
- খ.i ও iii
- গ.ii ও iii
- ঘ.i, ii ও iii
উত্তর