উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও 50°C তাপমাত্রায় একটি দ্বি-পারমাণবিক গ্যাসকে স্থির চাপে উত্তপ্ত করে আয়তন গুণ 4 করা হল। উদ্দীপকের তথ্য কোন সূত্র সমর্থন করে?
ক. চার্লস এর সূত্র
খ. বয়েলের সূত্র
গ. গে-লুসাকের সূত্র
ঘ. অ্যাভোগেড্রো সূত্র
উত্তর: চার্লস এর সূত্র
ব্যাখ্যা: উদ্দীপকে বলা হয়েছে স্থির চাপে গ্যাসের তাপমাত্রা বৃদ্ধি করে আয়তন 4 গুণ করা হয়েছে। চার্লসের সূত্র অনুসারে, স্থির চাপে কোনো গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রার সমানুপাতিক। যেহেতু চাপ স্থির এবং আয়তন বৃদ্ধি পেয়েছে, এটি চার্লসের সূত্রকেই সমর্থন করে।
HSC Physics 1st Paper Chapter 10 : আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 10 : আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব · MCQ