রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে一 [গণিত] i. তাপ শোষিত হয় [গণিত] ii. সিস্টেমের উপর কার্য সম্পাদিত হয় [গণিত] iii. সিস্টেমের তাপমাত্রা বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে বাইরে থেকে শক্তি সরবরাহ করে সিস্টেমের উপর কাজ সম্পদিত হয় ফলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় এবং তাপমাত্রাও বৃদ্ধি পায়। রুদ্ধতাপীয় প্রসারণের সময় সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি দ্বারা সম্পাদিত হয় বলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি তথা তাপমাত্রা হ্রাস পায় অর্থাৎ সিস্টেম শীতল হয়।
HSC Physics 2nd Paper Chapter 1: তাপগতিবিদ্যা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 1: তাপগতিবিদ্যা · MCQ