বাস্তব, গ্যাস কখন আদর্শ গ্যাসের মত আচরণ করে?
ক. উচ্চ তাপমাত্রা ও উচ্চ চাপে
খ. নিম্ন তাপমাত্রা ও নিম্ন চাপে
গ. উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে
ঘ. নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে
উত্তর: উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে
ব্যাখ্যা: আমরা জানি, বাস্তব গ্যাসসমূহ সকল তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাসের সূত্র ও গ্যাসের অণুর মৌলিক স্বীকার্যসমূহ মেনে চলে না । এর দুটি কারণ হচ্ছে- ১। গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য অনুসারে গ্যাসের অণুগুলোর আয়তন , গ্যাসের আয়তনের তুলনায় নগ্ণ্য হওয়ার কথা। তবে উচ্চ চাপে ও নিম্ন তাপমাত্রায় গ্যাসের আয়তন সংকুচিত হয়ে যায় এবং তখন এই শর্তটি খাটে না। ২। আবার হ্যাসের অণুর মৌলিক স্বীকার্য অনুসারে অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই । কিন্তু উচ্চ চাপে অণুগুলো খুব কাছে আসে; তখন আকর্ষণ বল অধিক কার্যকর হয়। যদি কোনো গ্যাস উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে থাকে তখন গ্যাসের আয়তন বৃদ্ধি পায় যা অণুগুলোর আয়তনের তুলনায় অনেক বেশি হয় এবং গ্যাস অণুসমূহের মধ্যেকার আকর্ষণ বল হ্রাস পায়।
HSC Physics 1st Paper Chapter 10 : আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 1st Paper · Chapter 10 : আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব · MCQ
বাস্তব, গ্যাস কখন আদর্শ গ্যাসের মত আচরণ করে?
- ক.উচ্চ তাপমাত্রা ও উচ্চ চাপে
- খ.নিম্ন তাপমাত্রা ও নিম্ন চাপে
- গ.উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে
- ঘ.নিম্ন তাপমাত্রা ও উচ্চ চাপে
উত্তর