নিচের কোন প্রক্রিয়ার ক্ষেত্রে dQ = dW হয়?
ক. সমোষ্ণ প্রক্রিয়া
খ. সমচাপ প্রক্রিয়া
গ. সমআয়তন প্রক্রিয়া
ঘ. রুদ্ধ তাপীয় প্রক্রিয়া
উত্তর: সমোষ্ণ প্রক্রিয়া
ব্যাখ্যা: • তাপ গতিবিদ্যার প্রথম সূত্রানুযায়ী, ∆Q = ∆U + ∆W এবং ক্ষুদ্রাতিক্ষুদ্র পরিবর্তনের জন্য এই সমীকরণকে লেখা যায়, dQ = dU + dW। • কোনো সিস্টেমে কৃতকাজ, dW = PdV। • সমোষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির থাকে ফলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন শূন্য হয়। সুতরাং dU = 0 অর্থাৎ সমোষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে, dQ = 0 + dW বা, dQ = dW লেখা যায়। • সমআয়তন প্রক্রিয়ায়, dV = 0 সুতরাং W = 0 অর্থাৎ dQ = dU। • সমচাপ প্রক্রিয়ার ক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রকে লেখা যায় dQ = dU + PdV। • রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের পরিবর্তন, dQ = 0 সুতরাং 0 = dU + dW বা, dW = - du।
HSC Physics 2nd Paper Chapter 1: তাপগতিবিদ্যা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 1: তাপগতিবিদ্যা · MCQ
নিচের কোন প্রক্রিয়ার ক্ষেত্রে dQ = dW হয়?
- ক.সমোষ্ণ প্রক্রিয়া
- খ.সমচাপ প্রক্রিয়া
- গ.সমআয়তন প্রক্রিয়া
- ঘ.রুদ্ধ তাপীয় প্রক্রিয়া
উত্তর