আয়তন অপরিবর্তিত রেখে কোনো গ্যাস যদি কিছু তাপ প্রয়োগ করা হয়, তাহলে ঐ গ্যাসের ক্ষেত্রে— i. চাপ বৃদ্ধি পায় ii. গতিশক্তি বৃদ্ধি পায় iii. তাপমাত্রা বৃদ্ধি পায় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: আয়তন অপরিবর্তিত রেখে গ্যাসে তাপ দিলে এর অণুসমূহের গতি বেড়ে যায় । এতে গতিশক্তি বৃদ্ধি পায় । অণুর গতি বেড়ে গেলে সিস্টেমের দেয়ালে ধাক্কা বেশি পড়ে। এতে চাপ বৃদ্ধি পায়। নির্দিষ্ট সংখ্যক অণুতে তাপ দেওয়ায় এদের অন্তঃস্থ শক্তি বৃদ্ধি পায়। শক্তি বৃদ্ধির ফলে তাপমাত্রা বেড়ে যায়।
HSC Physics 2nd Paper Chapter 1: তাপগতিবিদ্যা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Physics 2nd Paper · Chapter 1: তাপগতিবিদ্যা · MCQ