প্রোফেজ-১ এর কোন উপদশায় লুপ তৈরি হয়?
ক. লেপ্টোটিন
খ. জাইগোটিন
গ. প্যাকাইটিন
ঘ. ডিপ্লোটিন
উত্তর: ডিপ্লোটিন
ব্যাখ্যা: ডিপ্লোটিন (Diplotene): ক্রমাগত সংকোচনের ফলে ক্রোমোজোমগুলো এ উপপর্যায়ে আরও খাটো ও মোটা হয়। বাইভ্যালেন্টের ক্রোমোজোম দুটির মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়। এরা বিপরীত দিকে সরে যেতে চেষ্টা করে। কিন্তু কায়াজমাটার স্থানে বাধাপ্রাপ্ত হয়। এই বিকর্ষণ একই সাথে কয়েক স্থানে শুরু হতে পারে। তবে সাধারণত। সেন্ট্রোমিয়ার দুটির মধ্যেই প্রথম বেশি বিকর্ষণ শুরু হয়। বিকর্ষণের ফলে দুটি কায়াজমাটার মধ্যবর্তীস্থানে লুপের (ফাঁস) সৃষ্টি হয়। কায়াজমাটাগুলো স্পষ্ট (দৃষ্টিগোচর) হয় এবং ক্রমান্বয়ে প্রান্তের দিকে সরে যেতে থাকে। কায়াজমার এরূপ প্রান্তের দিকে সরে যাওয়াকে। প্রান্তীয়করণ [গণিত] বলে। দুই বা ততোধিক বাহু পরস্পর আবর্তনের ফলে পাশাপাশি লুপ ৯০° কোণে থাকে। একটি মাত্র কায়াজমা থাকলে এটি ১৮০° হতে পারে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · MCQ