কোনটিকে গতি পর্যায় বলা হয়?
ক. প্রোফেজ
খ. মেটাফেজ
গ. অ্যানাফেজ
ঘ. টেলোফেজ
উত্তর: অ্যানাফেজ
ব্যাখ্যা: অ্যানাফেজ (Anaphase) বা গতিপর্যায়: এটি মাইটোসিসের সর্বাপেক্ষা ক্ষণস্থায়ী দশা। এ দশায় অপত্য ক্রোমেসোমগুলো স্ব স্ব মেরুমুখী গমন করে বলে একে অ্যানাফেজ বা গতি দশা বলা হয়। সেন্ট্রোমিয়ার পৃথক হওয়ার সাথে সাথে অ্যানাফেজ পর্যায় শুরু হয়। এ পর্যায়ে অপত্য ক্রোমোজোমসমূহ বিষুবীয় অঞ্চল থেকে মেরুমুখী চলতে শুরু করে। সেন্ট্রোমিয়ারের পূর্ণ বিভক্তির ফলে ক্রোমাটিড একটি অপত্য ক্রোমোজোমে পরিণত হয় এবং প্রতিটি অপত্য ক্রোমোজোম। এদের নিকটস্থ মেরুর দিকে ধাবিত হয়। অপত্য ক্রোমোজোমের মেরু অভিমুখী চলনে সেন্ট্রোমিয়ারই অগ্রগামী থাকে এবং বাহুদ্বয় অনুগামী হয়, ফলে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলোকে [গণিত] (মেটাসেন্ট্রিক), [গণিত] (সাবমেটাসেন্ট্রিক), [গণিত] (অ্যাক্রোসেন্ট্রিক) বা [গণিত] (টেলোসেন্ট্রিক) এর মতো দেখায়। অপত্য ক্রোমোজোমগুলো মেরুর কাছাকাছি পৌঁছালেই অ্যানাফেজ বা গতিপর্যায়ের সমাপ্তি ঘটে।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · MCQ
কোনটিকে গতি পর্যায় বলা হয়?
- ক.প্রোফেজ
- খ.মেটাফেজ
- গ.অ্যানাফেজ
- ঘ.টেলোফেজ
উত্তর