উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটির ফলে জীবে কী ধরনের পরিবর্তন সাধিত হয়? i. নতুন বৈশিষ্ট্যসম্পন্ন প্রকরণ সৃষ্টি হয় ii. জিনের নতুন বিন্যাস হয় iii. অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান হয় নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: উদ্দীপকে ক্রসিংওভার দেখানো হয়েছে। ক্রসিংওভারের গুরুত্ব: উদ্দীপকের প্রক্রিয়াটি ক্রসিংওভার যা মিয়োসিস কোষ বিভাজনে লক্ষ্য করা যায়। এর গুরুত্ব নিম্নরূপ- ■ ক্রসিংওভারের ফলে দুটি ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় ঘটে, ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়। ■ জিনগত পরিবর্তন সাধনের ফলে সৃষ্ট জীবে বৈশিষ্ট্যগত পরিবর্তন সাধিত হয়। ■ বৈশিষ্ট্যগত পরিবর্তনের মাধ্যমে সৃষ্টিকূলে আসে বৈচিত্র্য, সৃষ্টি হয় নতুন পরিবেশে টিকে থাকার ক্ষমতা, আবার কখনো সৃষ্টি হয় নতুন প্রজাতি। ■ ক্রসিংওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য বিশিষ্ট নতুন প্রকরণ সৃষ্টি করা যায়। এভাবেই ফসলি উদ্ভিদের ক্রমাগত উন্নতি সাধন করা হয়। ■ কৃত্রিম উপায়ে ক্রসিংওভার ঘটিয়ে বংশগতিতে পরিবর্তন আনা সম্ভব। কাজেই প্রজনন বিদ্যায় ক্রসিংওভারের যথেষ্ট ভূমিকা রয়েছে। ■ গবেষণার ক্ষেত্রেও ক্রসিংওভারের গুরুত্ব রয়েছে। কারণ, ক্রোমোসোমে জিনের রেখাকার বিন্যাসের প্রমানে বা ক্রোমোসোম ম্যাপিং-এ ক্রসিংওভার বৈশিষ্ট্য ব্যবহৃত হয়।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · MCQ
উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের প্রক্রিয়াটির ফলে জীবে কী ধরনের পরিবর্তন সাধিত হয়? i. নতুন বৈশিষ্ট্যসম্পন্ন প্রকরণ সৃষ্টি হয় ii. জিনের নতুন বিন্যাস হয় iii. অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান হয় নিচের কোনটি সঠিক?
- ক.i ও ii
- খ.i ও iii
- গ.ii ও iii
- ঘ.i, ii ও iii
উত্তর