দুটি হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে বলে-
ক. সিন্যাপসিস
খ. বাইভ্যালেন্ট
গ. কায়াজমা
ঘ. প্রাতীয়করণ
উত্তর: সিন্যাপসিস
ব্যাখ্যা: জাইগোটিন: (Zygotene: গ্রিক zygos = yoke-জোয়াল, জোড়া; tene = thread-সুতা) এ উপ-পর্যায়ে হোমোলোগাস ক্রোমোসোম (একটি "মাতা' হতে আগত এবং অন্যটি 'পিতা' হতে আগত) একটি জোড়ার সৃষ্টি করে। হোমোলোগাস ক্রোমোসোমদ্বয়ের মধ্যে পরস্পর আকর্ষণই এ জোড়া সৃষ্টির কারণ। জোড়া সৃষ্টি কার্য ক্রোমোসোমদ্বয়ের একপ্রান্ত হতে আরম্ভ হয়ে অন্যপ্রান্তে গিয়ে শেষ হতে পারে, অথবা সেন্ট্রোমিয়ারদ্বয়ের মধ্যে আরম্ভ হয়ে দু'দিকে ক্রমান্বয়ে বিস্তার লাভ করতে পারে, অথবা স্থানে স্থানে আরম্ভ হতে পারে। দুটি হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে সিন্যাপসিস (synapsis) বলে। প্রতিটি জোড়বাঁধা ক্রোমোসোম জোড়াকে বাইভেলেন্ট (bivalent) বলে। কোষে যতগুলো ক্রোমোসোম থাকবে তার অর্ধেক সংখ্যক বাইভেলেন্ট সৃষ্টি হবে। নিউক্লিয়োলাস এবং নিউক্লিয়ার এনভেলপ তখনো দেখা জায়।
HSC Biology 1st Paper Chapter 2: কোষ বিভাজন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 2: কোষ বিভাজন · MCQ
দুটি হোমোলোগাস ক্রোমোসোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে বলে-
- ক.সিন্যাপসিস
- খ.বাইভ্যালেন্ট
- গ.কায়াজমা
- ঘ.প্রাতীয়করণ
উত্তর