কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি?
ক. সেলুলোজ
খ. মাইসেলি
গ. মাইক্রোফাইব্রিল
ঘ. লিগনিন
উত্তর: মাইসেলি
ব্যাখ্যা: কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন: কোষপ্রাচীরের প্রধান উপাদান হল সেলুলোজ। সেলুলোজ হল একটি পলিস্যাকারাইড যা ৬-কার্বনবিশিষ্ট [গণিত] গুকোজের অসংখ্য অণু নিয়ে গঠিত। ১ হাজার থেকে ৩ হাজার সেলুলোজ অণু নিয়ে একটি সেলুলোজ চেইন গঠিত হয়। প্রায় ১০০ সেলুলোজ চেইন মিলিতভাবে একটি ক্রিস্টালাইন মাইসেলি গঠন করে। মাইসেলিকে কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। প্রায় ২০টি মাইসেলি মিলে একটি মাইক্রোফাইব্রিল গঠন করে এবং ২৫০টি মাইক্রোফাইব্রিল মিলিতভাবে একটি ম্যাক্রোফাইব্রিল গঠন করে। ম্যাক্রেনফাইব্রিলের ফাঁকে ফাঁকে অবস্থান করে মাইক্রোক্যাপিলারিজ।
HSC Biology 1st Paper Chapter 1: কোষ ও এর গঠন MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 1: কোষ ও এর গঠন · MCQ
কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক কোনটি?
- ক.সেলুলোজ
- খ.মাইসেলি
- গ.মাইক্রোফাইব্রিল
- ঘ.লিগনিন
উত্তর