Cycas-এর মূলে বসবাস করে- i. ব্যাকটেরিয়া ii. Nostoc iii. Anabaena নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: Cycas-এর মূল: Cycas-এর প্রধান মূল ক্ষণস্থায়ী। প্রধান মূল বির্তে অঞ্জানিক বিনষ্ট হওয়ার পর তৎপরিবর্তে অস্থানিক মূল উৎপন্ন হয়। এসব অস্থানিক মূল হতে খাড়াভাবে বর্ধিত ছোট ছোট মূল উপরের দিকে উঠে আসে এবং ক্রমাগত দ্ব্যগ্র শাখান্বিত হতে থাকে। মাটির উপরিতলে মূলগুলো ব্যাকটেরিয়ার মাধ্যমে আক্রান্ত হয় এবং এদের শীর্ষ স্ফীত হতে থাকে। এ সময় Anabaena, Nostoc নামক নীলাভ-সবুজ শৈবাল মূলে প্রবেশ করে। যার ফলে, মূলের আকৃতি পরিবর্তিত হয়ে প্রবাল বা কোরালের রূপ ধারণ করে। আকৃতির কারণে এ মূলকে কোরালয়েড মূল বলা হয়ে থাকে।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · MCQ
Cycas-এর মূলে বসবাস করে- i. ব্যাকটেরিয়া ii. Nostoc iii. Anabaena নিচের কোনটি সঠিক?
- ক.i ও ii
- খ.i ও iii
- গ.ii ও iii
- ঘ.i, ii ও iii
উত্তর