উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: পাম গাছের ও ফার্নের পাতা, মিলসম্পন্ন এমন একটি উদ্ভিদ জীববিজ্ঞানে তোমরা পড়েছ। তারা পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে আছে। উদ্দীপকের উদ্ভিদটি হলো-
ক. Cycas
খ. Riccia
গ. Ephedra
ঘ. Pteris
উত্তর: Cycas
ব্যাখ্যা: • Cycas বহুবর্ষজীবী নগ্নবীজী উদ্ভিদ। • ধারণা করা হয় প্রায় ৩০ কোটি বছর পূর্বে Cycas জাতীয় উদ্ভিদগুলো আবির্ভূত হয়েছিল। • বাংলাদেশের চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে Cycas pectinata প্রাকৃতিক পরিবেশে জন্মায়। • Cycas উদ্ভিদের প্রতিটি পাতা পক্ষল যৌগিক। • কাণ্ডের মাথায় যৌগপত্রগুলো সর্পিলাকারে সাজানো। • Cycas উদ্ভিদে দ্বিনিষেক ঘটে না। • Cycas কে জীবন্ত জীবাশ্ম বলা হয়। • Riccia হলো এক প্রকারের ব্রায়োফাইট। • Pteris হলো টেরিডোফাইটের উদাহরণ। • Ephedra একটি ব্যতিক্রমী নগ্নবীজী উদ্ভিদ যাতে দ্বিনিষেক ঘটে।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · MCQ
উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: পাম গাছের ও ফার্নের পাতা, মিলসম্পন্ন এমন একটি উদ্ভিদ জীববিজ্ঞানে তোমরা পড়েছ। তারা পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে আছে। উদ্দীপকের উদ্ভিদটি হলো-
- ক.Cycas
- খ.Riccia
- গ.Ephedra
- ঘ.Pteris
উত্তর