উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের উপাদানটি দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় কোন পৃষ্ঠে অবস্থান করে?
ক. উপরের ত্বকে
খ. উভয় ত্বকে
গ. নিচের ত্বকে
ঘ. বৃন্তে
উত্তর: নিচের ত্বকে
ব্যাখ্যা: পত্ররন্ধ্র বা স্টোমাটা (Stomata): উদ্ভিদের সবুজ যাবতীয় অংশে বিশেষ করে কচি কান্ড ও পাতার ত্বকে পত্ররন্ধ্র [গণিত] নামের অতি ক্ষুদ্র রন্ধ্র থাকে। বিষমপৃষ্ঠ [গণিত] পাতার নিমত্বকে এবং সমাঙ্গপৃষ্ঠ, [গণিত] পাতার নিম্ন ও উর্ধ্বত্বকে পত্ররন্ধ্র পাওয়া যায়। পানিতে ভাসমান পাতার উর্ধ্বত্বকে পত্ররন্ধ্র থাকে। পত্ররন্ধ্রের কেন্দ্রে একটি ছিদ্র বা রন্ধ থাকে একে পত্ররন্ধ্র ছিদ্র [গণিত] বলে। দুটি অর্ধচন্দ্রকার রক্ষীকোষ [গণিত] দিয়ে প্রতিটি পত্ররন্ধ্র পরিবেষ্টিত থাকে। রক্ষীকোষের মধ্যে ঘন সাইটোপ্লাজম, একটি নিউক্লিয়াস এবং ক্লোরোপ্লাস্টিড বিদ্যমান। পত্ররন্ধ্রের নিচে থাকে একটি বড় বায়ুপূর্ণ স্থান। এটি উপ-পত্ররন্ধ্রীয় গহ্বর [গণিত] । রক্ষীকোয়ের। চারদিকে অবস্থিত সাধারণ ত্বকীয় কোষ থেকে একটু ভিন্ন আকার-আকৃতির সহকারি কোষ থাকে। সহকারি-কোষগুলোসহ প্রতিটি পত্ররন্ধ্রকে পত্ররন্ধ কমপ্লেক্স [গণিত] বলা হয়।
HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · MCQ
উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: চিত্রের উপাদানটি দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতায় কোন পৃষ্ঠে অবস্থান করে?
- ক.উপরের ত্বকে
- খ.উভয় ত্বকে
- গ.নিচের ত্বকে
- ঘ.বৃন্তে
উত্তর