শেয়ারFacebookWhatsApp

উদ্ভিদের মূল ও কাণ্ডের শীর্ষের টিস্যু কোনটি?

. প্রাইমারি ভাজক টিস্যু

. প্রারম্ভিক ভাজক টিস্যু

. শীর্ষক ভাজক টিস্যু

. সেকেন্ডারি ভাজক টিস্যু

উত্তর: প্রাইমারি ভাজক টিস্যু

ব্যাখ্যা: ভাজক টিস্যুর শ্রেণিবিভাগ ১. উৎপত্তি অনুসারে : ক) প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু (Promeristem) : মূল বা কাণ্ডের অগ্রভাগের শীর্ষদেশে একটি ক্ষুদ্র অঞ্চল রয়েছে যেখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি ঘটে, তাকে প্রারম্ভিক ভাজক টিস্যু বলে। এ অঞ্চল থেকেই প্রথম বৃদ্ধি শুরু হয়। (খ) প্রাইমারি ভাজক টিস্যু (Primary meristem) : যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণাবস্থায়ই উৎপত্তি লাভ করে, তাকে প্রাইমারি ভাজক টিস্যু বলা হয়। মূল এবং কাণ্ডের শীর্ষে যে ভাজক টিস্যু থাকে তা-ই প্রাইমারি ভাজক টিস্যু। এদের কোষ বিভাজনের ফলে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এ টিস্যু আমৃত্যু বিভাজনক্ষম থাকে। প্রারম্ভিক ভাজক টিস্যু হতে এদের উৎপত্তি হয়। প্রাইমারি ভাজক টিস্যু হতে প্রাইমারি স্থায়ী টিস্যুর সৃষ্টি হয়। (গ) সেকেন্ডারি ভাজক টিস্যু (Secondary meristem) : যে ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে পরবর্তী সময়ে উৎপন্ন হয়, তাকে সেকেন্ডারি ভাজক টিস্যু বলে। সেকেন্ডারি ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণাবস্থার অনেক পরে সৃষ্টি হয়। উদাহরণ – কর্ক ক্যাম্বিয়াম, ইন্টার ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ২. অবস্থান অনুসারে : (ক) শীর্ষক ভাজক টিস্যু (Apical meristem) : মূল, কাণ্ড বা এদের শাখা-প্রশাখার শীর্ষে অবস্থিত ভাজক টিস্যুকেই শীর্ষক ভাজক টিস্যু বলে। কতক পাতা ও ফলের শীর্ষেও ভাজক টিস্যু থাকতে পারে। শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের মাধ্যমেই এসব অঙ্গ দৈর্ঘ্যে বৃদ্ধিপ্রাপ্ত হয়। এরা প্রাথমিক স্থায়ী টিস্যু তৈরি করে থাকে। পুষ্পক উদ্ভিদে শীর্ষস্থ ভাজক টিস্যু একাধিক কোষ দিয়ে গঠিত। এরা প্রাইমারি ভাজক টিস্যু। (খ) ইন্টারক্যালারি বা নিবেশিত ভাজক টিস্যু (Intercalary meristem) : দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত ভাজক টিস্যুকে ইন্টারক্যালরি বা নিবেশিত ভাজক টিস্যু বলে। অঙ্গসমূহের বৃদ্ধির সময় শীর্ষস্থ ভাজক টিস্যু হতে কিয়দংশ পৃথক হয়ে এ প্রকার ভাজক টিস্যু সৃষ্টি করে। কাজেই এরা প্রাইমারি টিস্যু। ঘাস জাতীয় উদ্ভিদ, পাইন, হর্সটেইল প্রভৃতি উদ্ভিদের পত্রমূল, মধ্যপর্বের গোড়ায়, পর্ব সন্ধিতে ও ফুলের বোঁটায় এ ধরনের ভাজক টিস্যু থাকে। (গ) পার্শ্বীয় ভাজক টিস্যু (Lateral meristem) : মূল বা কাণ্ডের পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থিত ভাজক টিস্যুকে পার্শ্বীয় ভাজক টিস্যু বলে। এ প্রকার টিস্যুও দুটি স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থিত। এরা স্থায়ী টিস্যু হতে উৎপন্ন হয়, তাই এরা সেকেন্ডারি ভাজক টিস্যু। এদের বিভাজনের ফলে মূল ও কাণ্ডের বৃদ্ধি প্রস্থে হয়ে থাকে। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম, কর্ক ক্যাম্বিয়াম প্রভৃতি পার্শ্বীয় ভাজক টিস্যুর উদাহরণ। এদের কোষ বিভাজনের কারণে উদ্ভিদের সেকেন্ডারি বৃদ্ধি ঘটে। ৩. কোষ বিভাজন অনুসারে : (ক) মাস ভাজক টিস্যু (Mass meristem) : যে ভাজক টিস্যুর কোষবিভাজন সৰ তলে (plane) ঘটে থাকে, ফলে সৃষ্ট কোষ সমষ্টি কোনো নির্দিষ্ট নিয়মে সজ্জিত না থেকে কোষপুঞ্জ গঠন করে, তাকে মাস ভাজক টিস্যু বলা হয়। এ প্রকার বিভাজনের ফলে উদ্ভিদ অঙ্গটি ঘনত্বে বৃদ্ধিপ্রাপ্ত হয়; যেমন- বর্ধনশীল ভ্রূণ, রেণুথলি, এন্ডোস্পার্ম তথা সস্য টিস্যু, মজ্জা, কর্টেক্স প্রভৃতি। (খ) প্লেট ভাজক টিস্যু (Plate meristem) : যে ভাজক টিস্যুর কোষ মাত্র দুটি তলে (plane) বিভাজিত হয়, ফলে কোষগুলো প্লেটের মতো করে সজ্জিত হয়, তাকে প্লেট ভাজক টিস্যু বলা হয়। এ প্রকার বিভাজনের ফলে অঙ্গটি আয়তনে বৃদ্ধিপ্রাপ্ত হয়; যেমন -পাতা, বর্ধিষ্ণু বহিঃত্বক। (গ) রিব ভাজক টিস্যু (Rib meristem) : যে ভাজক টিস্যুর কোষগুলো একটি তলে বিভাজিত হয়, ফলে কোষগুলো রৈখিক সজ্জাক্রমে একসারিতে অবস্থান করে এবং দেখতে বুকের পাঁজরের ন্যায় দেখায়, তাকে রিব ভাজক টিস্যু বলা হয়। এ প্রকার কোষ বিভাজনের ফলে একসারি কোষ সৃষ্টি হয়; যেমন- বর্ধিষ্ণু মূল ও কাণ্ডের মজ্জা রশ্মি। ৪. কাজ অনুসারে : (ক) প্রোটোডার্ম (Protoderm) : যে ভাজক টিস্যুর কোষসমূহ উদ্ভিদদেহের ত্বক সৃষ্টি করে তাকে প্রোটোডার্ম বলে। মূল, কাণ্ড ও এদের শাখা-প্রশাখার ত্বক (এপিডার্মিস বা এপিব্লেমা) সৃষ্টি করা হলো প্রোটোডার্ম-এর কাজ। (খ) প্রোক্যাম্বিয়াম (Procambium) : ক্যাম্বিয়াম, জাইলেম ও ফ্লোয়েম সৃষ্টিকারী ভাজক টিস্যুকে প্রোক্যাম্বিয়াম বলে। পরিবহন টিস্যু সৃষ্টি করাই প্রোক্যাম্বিয়ামের কাজ। (গ) গ্রাউন্ড মেরিস্টেম (Ground meristem) : শীর্ষস্থ ভাজক টিস্যুর যে অংশ বারবার বিভাজিত হয়ে উদ্ভিদ দেহের মূল ভিত্তি তথা কর্টেক্স, মজ্জা ও মজ্জা রশ্মি সৃষ্টি করে তাকে গ্রাউন্ড মেরিস্টেম বলে।

HSC Biology 1st Paper Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র MCQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Biology 1st Paper · Chapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্র · MCQ

উদ্ভিদের মূল ও কাণ্ডের শীর্ষের টিস্যু কোনটি?

HSCBiology 1st PaperChapter 8: টিস্যু ও টিস্যুতন্ত্রBarisal 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.যে ভাজক টিস্যুর কোষগুলো একতলে বিভাজিত হয় তাকে কী বলে?

Chittagong · 2016

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের চিহ্নিত 'BB^{\prime} অংশটি i. উদ্ভিদের দৃঢ়তা প্রদান করে ii. O2O_2CO2CO_2 ধরে রাখে iii. উদ্ভিদকে ভাসতে সাহায্য করে নিচের কোনটি সঠিক?

Comilla · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'AA^{\prime} চিহ্নিত অংশটি-

Comilla · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়?

Dhaka · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কাজ অনুসারে ভাজক টিস্যুগুলি হলো- i. গ্রাউন্ড মেরিস্টেম ii. প্রোটোডার্ম iii. প্লেট মেরিস্টেম নিচের কোনটি সঠিক?

AB · 2018

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: 'AA^{\prime} চিহ্নিত অংশটির কাজ হলো- i. খাদ্য সঞ্চয় ও দৃঢ়তা প্ৰদান ii. পানি ও খনিজ লবণ সরবরাহ iii. উদ্ভিদ দেহে তৈরিকৃত খাদ্য পরিবহন নিচের কোনটি সঠিক?

Rajshahi · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.পাতা কোন ভাজক টিস্যুর উদাহরণ?

Rajshahi · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্ভিদদেহে উক্ত টিস্যুর ভূমিকা- i. বিভিন্ন টিস্যু উৎপন্ন করা ii. দৃঢ়তা দান করা iii. বৃদ্ধি সাধন করা নিচের কোনটি সঠিক?

Barisal · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত টিস্যুটি উদ্ভিদের কোথায় অবস্থিত?

Barisal · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিম্নের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও : চিত্রের 'PP^{\prime} অংশের বৈশিষ্ট্য হলো— i. কোষপ্রাচীর পাতলা ii. কোষপ্রাচীর কয়েক স্তরবিশিষ্ট iii. খাদ্য সঞ্চয় করে নিচের কোনটি সঠিক?

Sylhet · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্ভিদের ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে কোনটি?

Sylhet · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যে ভাজক টিস্যুর কোষগুলো এক তলে বিভাজিত হয় তাকে কী বলে?

Dinajpur · 2021

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

যে ভাজক টিস্যুর কোষগুলো একতলে বিভাজিত হয় তাকে কী বলে?নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের চিহ্নিত 'B [গণিত] অংশটি i. নিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের 'A [গণিত] চিহ্নিত অংশটি-কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায়?কাজ অনুসারে ভাজক টিস্যুগুলি হলো- i. গ্রাউন্ড মেরিস্টেম ii. প্রোটোডার্ম iii. প্লেনিচের চিত্রটি লক্ষ করে প্রশ্নের উত্তর দাও: 'A [গণিত] চিহ্নিত অংশটির কাজ হলো- i. পাতা কোন ভাজক টিস্যুর উদাহরণ?নিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্ভিদদেহে উক্ত টিস্যুর ভূমিকা- i. বিভিননিচের চিত্রের আলোকে প্রশ্নের উত্তর দাও: উক্ত টিস্যুটি উদ্ভিদের কোথায় অবস্থিত?নিম্নের চিত্রটি দেখে প্রশ্নের উত্তর দাও : চিত্রের 'P [গণিত] অংশের বৈশিষ্ট্য হলো—উদ্ভিদের ভ্রূণাবস্থায় উৎপত্তি লাভ করে কোনটি?যে ভাজক টিস্যুর কোষগুলো এক তলে বিভাজিত হয় তাকে কী বলে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।