নগ্নবীজী উদ্ভিদে নেই - i. জাইলেম ভেসেল ii. ফ্লোয়েম সঙ্গীকোষ iii. দ্বিনিষেক নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: ভাস্কুলার উদ্ভিদের মধ্যে যাদের ফুল হয়, কিন্তু ফল হয় না, বীজ গর্ভপত্রের উপর অনাবৃত অবস্থায় থাকে তারাই নগ্নবীজী উদ্ভিদ বা জিমনোস্পার্ম। নগ্নবীজী (জিমনোস্পার্ম) উদ্ভিদের বৈশিষ্ট্য: ১. সকলেই স্থলজ কিছু মরুজ স্বভাবের, বহুবর্ষজীবী। ২. দেহ স্পোরোফাইটিক, যা মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। ৩. জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ অনুপস্থিত। ৪. সকলেই অসমরেণুপ্রসূ। ৫. স্পোরোফিলগুলো ঘনভাবে সজ্জিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে। ৬. মেগাস্পোরোফিলে গর্ভাশয়, গর্ভদণ্ড ও গর্ভমূণ্ড নেই। ৭. ডিম্বক অনাবৃত এবং পরাগরেণু সরাসরি ডিম্বকরন্ধ্রে পতিত হয়। ৮. সকলেই বায়ু পরাগী। ৯. সাধারণত আর্কিগোনিয়া সৃষ্টি হয়। ১০. দ্বিনিষেক ঘটে না। ১১. সস্য সব সময় হ্যাপ্লয়েড, কারণ সস্য নিষেকের পূর্বে সৃষ্টি হয় এবং দ্বিনিষেক ঘটেনা (ব্যতিক্রম [গণিত] ) ১২. ফল সৃষ্টি হয় না, বীজ অনাবৃত অবস্থায় সৃষ্টি হয়। ১৩. জীবনচক্রে অসম আকৃতির জনুক্রম বিদ্যমান।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · MCQ
নগ্নবীজী উদ্ভিদে নেই - i. জাইলেম ভেসেল ii. ফ্লোয়েম সঙ্গীকোষ iii. দ্বিনিষেক নিচের কোনটি সঠিক?
- ক.i ও ii
- খ.i ও iii
- গ.ii ও iii
- ঘ.i, ii ও iii
উত্তর