উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মুশফিক বন্দরের রাস্তার পাশে 'সর্পমণি' নামে উদ্ভিদের একটি বিশেষ অংশ বিক্রি করতে দেখল, যা সর্বরোগের এবং সর্প রোগের ওষুধ হিসাবে কাজ করে। আসলে এর কোনো ঔষধী গুণাবলি নাই। উদ্দীপকের বিশেষ অংশটি বহনকারী উদ্ভিদটি- i. হেটারোস্পোরিক ii. ভেসেল বহন করে iii. স্পোরোফাইটিক নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও iii
ব্যাখ্যা: উদ্দীপকের উল্লিখিত উদ্ভিদটি হলো [গণিত] । Cycas উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য: ১. [গণিত] উদ্ভিদ স্পোরোফাইট। দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। ২. উদ্ভিদ খাড়া পাম জাতীয়। বীজ উৎপন্ন হয় কিন্তু ফল উৎপন্ন হয় না। ৩. পাতা বৃহৎ, পক্ষল যৌগিক, কাণ্ডের মাথার দিকে সর্পিলাকারে সজ্জিত। ৪. কচি পাতার ভার্নেশন সারসিনেট (কুণ্ডলিত)। ৫. পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান।। ৬. গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান। ৭. পুংরেণুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে কিন্তু স্ত্রীরেণুপত্র সত্যিকার স্ট্রোবিলাস গঠন করে না। ৮. হেটারোস্পোরিক অর্থাৎ যৌন জননে মেগা ও মাইক্রোস্পোর সৃষ্টি হয়। ৯. বাতাসের দ্বারা পরাগায়ন ঘটে। ১০. [গণিত] -এর শুক্রাণু উদ্ভিদকূলে সর্ববৃহৎ, লাটিমের মতো, সচল ও বহু ফ্ল্যাজেলাবিশিষ্ট।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · MCQ