উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের চিত্র ' [গণিত] ' যে উদ্ভিদকে প্রতিনিধিত্ব করে, তার– i. পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। ii. কোরালয়েড মূল বিদ্যমান iii. ফুলে গর্ভাশয় বিদ্যমান নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: উদ্দিপকের উল্লিখিত চিত্রটি হলো [গণিত] উদ্ভিদের মাইক্রোস্পোরোফিল। Cycas উদ্ভিদের শনাক্তকারী বৈশিষ্ট্য: ১. [গণিত] উদ্ভিদ স্পোরোফাইট। দেহ মূল, কাণ্ড ও পাতায় বিভক্ত। ২. উদ্ভিদ খাড়া পাম জাতীয়। বীজ উৎপন্ন হয় কিন্তু ফল উৎপন্ন হয় না। ৩. পাতা বৃহৎ, পক্ষল যৌগিক, কাণ্ডের মাথার দিকে সর্পিলাকারে সজ্জিত। ৪. কচি পাতার ভার্নেশন সারসিনেট (কুণ্ডলিত)। ৫. পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান।। ৬. গৌণ অস্থানিক কোরালয়েড মূল বিদ্যমান। ৭. পুংরেণুপত্রগুলো একত্রিত হয়ে স্ট্রোবিলাস গঠন করে কিন্তু স্ত্রীরেণুপত্র সত্যিকার স্ট্রোবিলাস গঠন করে না। ৮. হেটারোস্পোরিক অর্থাৎ যৌন জননে মেগা ও মাইক্রোস্পোর সৃষ্টি হয়। ৯. বাতাসের দ্বারা পরাগায়ন ঘটে। ১০. [গণিত] -এর শুক্রাণু উদ্ভিদকূলে সর্ববৃহৎ, লাটিমের মতো, সচল ও বহু ফ্ল্যাজেলাবিশিষ্ট।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · MCQ
উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকের চিত্র '' যে উদ্ভিদকে প্রতিনিধিত্ব করে, তার– i. পাতায় ট্রান্সফিউশন টিস্যু বিদ্যমান। ii. কোরালয়েড মূল বিদ্যমান iii. ফুলে গর্ভাশয় বিদ্যমান নিচের কোনটি সঠিক?
- ক.i ও ii
- খ.i ও iii
- গ.ii ও iii
- ঘ.i, ii ও iii
উত্তর