উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে প্রদর্শিত পুষ্পপত্র বিন্যাসটি যে গোত্রে পাওয়া যায় তার বৈশিষ্ট্য— i. পুষ্পবিন্যাস স্পাইকলেট ii. পরাগধানী বৃক্কাকার iii. মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: উদ্দীপকের পুষ্পপত্রবিন্যাসটি হল টুইস্টেড বা পাকানো যা Malvaceae উদ্ভিদগোত্রের বৈশিষ্ট্য। Malvaceae গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য: ১. উদ্ভিদের কচি অংশ রোমশ ও মিউসিলেজপূর্ণ (পিচ্ছিল পদার্থযুক্ত)। ২. উপপত্র মুক্তপার্শ্বীয়। ৩. পুষ্প একক এবং সাধারণত উপবৃতিযুক্ত। ৪. পুংকেশর বহু, একগুচ্ছক, পুংকেশরীয় নালিকা গর্ভদণ্ডের চারদিকে বেষ্টিত। ৫. পরাগধানী একপ্রকোষ্ঠী ও বৃক্কাকার। ৬. পরাগরেণু বৃহৎ এবং কণ্টকিত। ৭. অমরাবিন্যাস অক্ষীয় (axile)। উদাহরণ: জবা, ঢেঁড়স, কার্পাস তুলা, কেনাফ-মেস্তাপাট, মেস্তাপাট, স্থলপদ্ম।
HSC Biology 1st Paper Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 7: নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদ · MCQ
উপরের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: উদ্দীপকে প্রদর্শিত পুষ্পপত্র বিন্যাসটি যে গোত্রে পাওয়া যায় তার বৈশিষ্ট্য— i. পুষ্পবিন্যাস স্পাইকলেট ii. পরাগধানী বৃক্কাকার iii. মুক্ত পার্শ্বীয় উপপত্র বিদ্যমান নিচের কোনটি সঠিক?
- ক.i ও ii
- খ.ii ও iii
- গ.i ও iii
- ঘ.i, ii ও iii
উত্তর