উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও: কয়েকদিন ধরে রবিনের মাথাব্যথা, অল্প জ্বর, চোখের সাদা অংশসহ সমস্ত শরীর হলুদ, প্রস্রাব সরিষার তেলের ন্যায়। শিমুলের তীব্র মাথাব্যথা ও খুব জ্বর, মাংসপেশী ও হাড়ে প্রচণ্ড ব্যথা, নাক ও দাঁতের মাড়িতে রক্তক্ষরণ এবং চোখে রক্ত জমাট বেঁধেছে। রবিনের রোগটির নাম –
ক. কলেরা
খ. ম্যালেরিয়া
গ. হেপাটাইটিস
ঘ. ডেঙ্গু
উত্তর: হেপাটাইটিস
ব্যাখ্যা: রোগের লক্ষণ: রক্তের মাধ্যমে এই রোগ দেহে প্রবেশ করে এবং লিভারে নীত হয় ও লিভারকে আক্রমণ করে। এই ভাইরাস কর্তৃক আক্রান্ত হওয়ার পর প্রথম দিকে কোনো লক্ষণই প্রকাশ পায় না। এর ইনকিউবেশন পিরিয়ড (সুপ্তিকাল) ৪৫-১৮০ দিন। ক্রমশ জ্বর, মাথা ব্যথা, পেট ব্যথা, ক্ষুধামন্দা, খাবারে অরুচি, বমি বমি ভাব, দুর্বল বোধ, পাতলা পায়খানা, হাড়ের গিঁটে ব্যথা ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়। পরবর্তীতে প্রস্রাব হলুদ হয়, চোখের সাদা অংশ এবং সমস্ত শরীর হলুদ বর্ণ দেখায়, পেটে ও পায়ে পানি জমা হতে পারে। আক্রান্ত ব্যক্তি সবসময় অস্বস্তি অনুভব করে। শেষ পর্যন্ত লিভার সিরোসিস, লিভার ক্যান্সার হেপাটাইটিস [গণিত] ও [গণিত] ভাইরাসের সংক্রমণ হয়ে থাকে।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · MCQ