নিচের কোনটি হতে 'জন্ডিস' রোগের টিকা তৈরি হয়?
ক. ভাইরাস
খ. ব্যাকটেরিয়া
গ. মাইকোপ্লাজমা
ঘ. অ্যাকটিনোমাইসিটিস
উত্তর: ভাইরাস
ব্যাখ্যা: ভাইরাসের উপকারিতা: বিজ্ঞানিগণ ভাইরাসকে বিভিন্নভাবে মানুষের কিছু উপকারে আনতে সক্ষম হয়েছেন। যেমন: ১. বসন্ত, পোলিও, প্লেগ এবং জলাতঙ্ক রোগের প্রতিষেধক টিকা ভাইরাস দিয়েই তৈরি করা হয়। ২. ভাইরাস হতে 'জন্ডিস' রোগের টিকা তৈরি করা হয়। ৩. কলেরা, টাইফয়েড, আমাশয় ইত্যাদি রোগের ওষুধ তৈরিতে ব্যাকটেরিওফায ভাইরাস ব্যবহার করা হয়। ৪. ভাইরাসকে বর্তমানে বহুল আলোচিত 'জেনেটিক প্রকৌশল' এ বাহক হিসেবে ব্যবহার করা হয়। ৫. ক্ষতিকারক ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে ভাইরাস ব্যবহার করা হয়। ৬. কতিপয় ক্ষতিকারক কীটপতঙ্গ দমনেও ভাইরাসের ভূমিকা উল্লেখ করার মতো। যুক্তরাষ্ট্রে [গণিত] কে কীট পতঙ্গনাশক হিসেবে প্রয়োগ করা হয়। ৭. ফায ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ব্যাকটেরিয়াজনিত রোগের হাত থেকে মানুষকে রক্ষা করে থাকে। ৮. টিউলিপ ফুল [গণিত] : লাল টিউলিপ ফুলে ভাইরাস আক্রমণের ফলে লম্বা লম্বা সাদা সাদা দাগ পড়ে। একে ব্রোকেন টিউলিপ বলে। এর ফলে ফুলের সৌন্দর্য বৃদ্ধি পায় এবং ফুলের মূল্য বেড়ে যায়। ৯. অস্ট্রেলিয়ার খরগোসের সংখ্যা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ফসলের চরম ক্ষতি হচ্ছিল। [গণিত] -এর সাহায্যে খরগোশ নিধন করে তাদের সংখ্যা কমানো হয়েছে।
HSC Biology 1st Paper Chapter 4: অণুজীব MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 4: অণুজীব · MCQ
নিচের কোনটি হতে 'জন্ডিস' রোগের টিকা তৈরি হয়?
- ক.ভাইরাস
- খ.ব্যাকটেরিয়া
- গ.মাইকোপ্লাজমা
- ঘ.অ্যাকটিনোমাইসিটিস
উত্তর