জিনোম সিকোয়েন্স প্রয়োগ করা হয়- i. অপরাধী শনাক্তকরণে ii. ক্যান্সার গবেষণায় iii. উদ্ভিদের মান উন্নয়নে নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i, ii ও iii
ব্যাখ্যা: জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগ: চিকিৎসায়: জিনোম সিকুয়েন্সিং চিকিৎসায় রাসায়নিক দ্রব্যের পরিবর্তে জীব সংশ্লেষিত বিভিন্ন উপাদান ব্যবহার উপযোগী করে তুলেছে। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত থাকার জন্য এ প্রক্রিয়ায় ব্যক্তি স্বাতন্ত্র ওষুধ প্রয়োগের দ্বার খুলে দিয়েছে। এ প্রক্রিয়ার মাধ্যমে সূক্ষ্মভাবে রোগ নির্ণয় এবং সময় ও খরচ কমিয়ে দিয়েছে। ক্যানসার গবেষণায়: ক্যানসার গবেষণা ও নির্ণয়ে সবচেয়ে দ্রুত ও সফল ব্যবহার হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। বিভিন্ন ক্ষেত্র থেকে বায়ো- ইনফরমেটিকসের মাধ্যমে এসমস্ত তথ্য ও উপাত্ত গবেষকদের কাছে প্রকাশ করা হচ্ছে। সমুদ্রবিজ্ঞানে: সমুদ্রসমূহ জীববৈচিত্র্যের আধার কারণ এক চামচ সমুদ্রের পানিতে প্রায় [গণিত] ভাগ ভাইরাস বিদ্যমান। এদের জিনোম সিকুয়েন্সিং সম্ভাবনার নতুন দ্বার খুলেছে। অপরাধী শনাক্ত করণে: অপরাধীর কোন নমুনা যেমন-চুল, দাঁত, নখ, রক্ত ইত্যাদির [গণিত] সিকুয়েন্সিং বের করে অপরাধীকে সনাক্ত করা যায়। আগাম রোগ নির্ধারণে: কোন সদ্যজাত শিশু বা ভ্রুণের জিনোম সিকোয়েন্সিং এর মাধ্যমে ভবিষ্যতে তার সম্ভাব্য রোগ সমূহ নির্ণয় করা সম্ভব হয় ফলে আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়। জৈব জ্বালানী: উদ্ভিদ সমূহের জৈব জ্বালানীর মূল উৎস হলো তাদের জিন। জিনোম সিকোয়েন্সিং এর মাধমে জ্বালানী উৎপাদনের, হার ও গুণগত মান বাড়ানো হচ্ছে।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · MCQ
জিনোম সিকোয়েন্স প্রয়োগ করা হয়- i. অপরাধী শনাক্তকরণে ii. ক্যান্সার গবেষণায় iii. উদ্ভিদের মান উন্নয়নে নিচের কোনটি সঠিক?
- ক.i ও ii
- খ.i ও iii
- গ.ii ও iii
- ঘ.i, ii ও iii
উত্তর