নিচের কোনটির মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা যায়?
ক. মেরিস্টেম কালচার
খ. ক্যালাস কালচার
গ. পরাগধানী কালচার
ঘ. কক্ষ মুকুল কালচার
উত্তর: পরাগধানী কালচার
ব্যাখ্যা: টিস্যু কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা: পরাগরেণু এবং পরাগধানী কালচার-এর মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব। হ্যাপ্লয়েড উদ্ভিদসমূহ উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে কাঙ্ক্ষিত হোমোজাইগাস লাইন পাওয়া অত্যন্ত সময়সাপেক্ষ। কিন্তু পরাগরেণু বা পরাগধানী কালচারের মাধ্যমে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন করা সম্ভব হলে তা থেকে সহজেই ইপ্সিত ডিপ্লয়েড উদ্ভিদ পাওয়া যায়। [গণিত] ও [গণিত] গোত্রের হ্যাপ্লয়েড লাইন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। চিন দেশে জিনঘুয়া-1 [গণিত] ও গুয়ান- [গণিত] যথাক্রমে গম ও ধানের অ্যান্ড্রোজেনিক হ্যাপ্লয়েড।
HSC Biology 1st Paper Chapter 11: জীবপ্রযুক্তি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 1st Paper · Chapter 11: জীবপ্রযুক্তি · MCQ