আরবের অধিবাসীদের মধ্যে শতকরা কত ভাগ মানুষ মরুভূমির বাসিন্দা ছিল?
ক. ৭৮
খ. ৮০
গ. ৮২
ঘ. ৮৪
উত্তর: ৮০
ব্যাখ্যা: ভূ-প্রকৃতির তারতম্য অনুসারে আরবের অধিবাসীদের দুটি শ্রেণিতে বিভক্ত করা হয়েছে। শহরের স্থায়ী বাসিন্দা এবং মরুবাসী যাযাবর। মরুবাসী বেদুইনদের জীবিকার মূল উপায় ছিল পশুপালন। তৃণের সন্ধানে তারা এক চারণভূমি থেকে অন্য চারণভূমিতে ঘুরে বেড়াত। পরিবারবর্গ ও মেষপালসহ তারা তাবুতে বাস করত বলে তাদের মধ্যে রুচিবোধ, মার্জিত আচরণ ইত্যাদি দেখা যায় না। বরং তারা ছিল বেপরোয়া, দুর্ধর্ষ, নৃশংস এবং তাদের জীবন ছিল নিম্নমানের। সভ্য সমাজ থেকে তারা অনেকটাই দূরে ছিল।
HSC Islamic History 1st paper Chapter 1 : প্রাক-ইসলামি আরব MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 1 : প্রাক-ইসলামি আরব · MCQ