'দার-আল-নাদওয়া' কী?
ক. মন্ত্রণা প্রসাদ
খ. মন্ত্রণা সভা
গ. অভ্যর্থনা সভা
ঘ. কাবাগৃহের রক্ষণাবেক্ষণ পরিষদ
উত্তর: মন্ত্রণা সভা
ব্যাখ্যা: আল মালা বা মন্ত্রণা সভার যে কক্ষে প্রাচীন আরবদের রাজনৈতিক সভা বসত তাই 'দার-আল-নাদওয়া' নামে পরিচিত ছিল। প্রকৃতপক্ষে এটিকে কুরাইশদের সংসদ ভবন বলা যায়। গুরুত্বপূর্ণ সব সমস্যার সমাধান এখানে করা হতো। দার-আল-নাদওয়ায় বসেই কুরাইশ দলপতিরা রাসুলুল্লাহ (স) কে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল, যার প্রেক্ষিতে মহান রাব্বুল আলামীনের নির্দেশে তিনি ৬২২ খ্রিষ্টাব্দে মদিনায় হিজরত করেন।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · MCQ