খন্দকের যুদ্ধ কত খ্রিষ্টাব্দে সংঘটিত হয়?
ক. ৬২৫
খ. ৬২৬
গ. ৬২৭
ঘ. ৬২৮
উত্তর: ৬২৭
ব্যাখ্যা: ইসলামের সূচনালগ্নে যে কয়টি যুদ্ধ সংঘটিত হয়েছিল খন্দকের যুদ্ধ সেগুলোর মধ্যে অন্যতম। ৬২৭ খ্রিষ্টাব্দে সংঘটিত এ যুদ্ধে মহানবি (স) এক অভিনব যুদ্ধ কৌশলের মাধ্যমে মদিনা আক্রমণকারী কুরাইশদের মোকাবিলা করেন। তিনি পারসিক সাহাবি সালমান ফারসির পরামর্শক্রমে মদিনার চারপাশে খন্দক (পরিখা বা খাল) কেটে কুরাইশদের প্রতিরোধ করেন। তাই ইসলামের ইতিহাসে এ যুদ্ধ 'খন্দকের যুদ্ধ' নামে পরিচিত।
HSC Islamic History 1st paper Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Islamic History 1st paper · Chapter 2 : হযরত মুহাম্মদ (স.) · MCQ