রুই মাছের অযুগ্ম পাখনা কয় ধরনের?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তর: ৩
ব্যাখ্যা: রুই মাছের অযুগ্ম পাখনা ৩ ধরনের। যথা : (১) পৃষ্ঠ পাখনা, (২) পায়ু পাখনা এবং (৩) পুচ্ছ পাখনা। পৃষ্ঠ পাখনা: দেহকাণ্ডের মাঝ বরাবরের পিছনে বড়, কিছুটা রম্বস আকারের একটি মাত্র পৃষ্ঠ পাখনা অবস্থিত। এতে ১৫ - ১৬টি পাখনা-রশ্মি থাকে। পৃষ্ঠ পাখনা মাছকে উল্টে যাওয়া থেকে রক্ষা করে এবং এটি মাছকে হঠাৎ ঘুরতে ও থেমে যেতে সাহায্য করে। পায়ু পাখনা: পায়ুর ঠিক পিছনে দেহের অঙ্কীয়দেশের মধ্যরেখা বরাবর একটি পায়ু পাখনা থাকে। এটি ৭টি পাখনা-রশ্মিযুক্ত। এটি মাছকে সাঁতারের সময় সুস্থিত রাখতে সাহায্য করে। পুচ্ছ পাখনা: লেজের পশ্চাতে অবস্থিত পাখনাটি পুচ্ছ পাখনা। এতে আছে ১৯টি পাখনা রশ্মি। পুচ্ছ পাখনা রুই মাছের প্রধান চলন অঙ্গ হিসেবে কাজ করে।
HSC Biology 2nd Paper Chapter 2: প্রাণীর পরিচিতি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Biology 2nd Paper · Chapter 2: প্রাণীর পরিচিতি · MCQ
রুই মাছের অযুগ্ম পাখনা কয় ধরনের?
- ক.২
- খ.৩
- গ.৪
- ঘ.৫
উত্তর