নিরাপদ খাদ্য সংরক্ষণে উদ্দীপক P ও Y এর পদ্ধতিগত কোনো ভিন্নতা রয়েছে কি-না বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তথ্যমতে, P ও Y হলো যথাক্রমে সুক্রোজ বা চিনি [গণিত] এবং ভিনেগার [গণিত] এর [গণিত] জলীয় দ্রবণ)। নিরাপদ খাদ্য সংরক্ষণে চিনি ও ভিনেগারের পদ্ধতিতগত ভিন্নতা রয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো- চিনি দ্বারা খাদ্য সংরক্ষণ চিনি একটি উৎকৃষ্ট মানের প্রিজারভেটিভস্। এটি ফল, আচার, রসগোল্লা, জ্যাম, জেলি, মারমালেট ও আমের মোরব্বা ইত্যাদি সংরক্ষণের ক্ষেত্রে প্রিজারভেটিস হিসেবে ব্যবহার হয়ে থাকে। চিনি পানির সাথে রাসায়নিক বন্ধন গঠন করে বলে মুক্ত পানির অভাব দেখা দেয়। এমনকি অণুজীবের দেহ হতেও পানি শোষণ করে। পানিমুক্ত পরিবেশ অণুজীবের জন্য প্রাণঘাতক হিসেবে কাজ করে ফলে খাদ্য দুর্গন্ধযুক্ত ও নষ্ট হয় না। এছাড়া চিনির দ্রবণ খাদ্যের মধ্যে অণুজীবগুলোকে বংশ বিস্তার করতে বাধার সৃষ্টি করে। ফলে সংরক্ষিত খাদ্য দীর্ঘদিন তার পুষ্টিমান অপরিবর্তিত রাখে। 60% ঘনমাত্রার চিনি লবণের মতো কাজ করে। আচার তৈরির ক্ষেত্রে ভিনেগারের সাথে একে যোগ করা হয়। ভিনেগার 'দ্বারা খাদ্য সংরক্ষণ ভিনেগার অম্লীয় বলে খাদ্যদ্রব্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির হার হ্রাস করে খাদ্য সংরক্ষণে সাহায্য করে। ভিনেগার যোগে খাদ্য সংরক্ষণের পদ্ধতিকে 'পিক্সিং' (pickling) বলে। এজন্য খাদ্য হতে পানি সরানোর জন্য প্রথমে খাদ্যকে গাঢ় লবণ পানিতে (ব্রাইন) সিক্ত করা হয়। পরে ভিনেগারে ডুবানো হয়। ভিনেগার যোগে খাদ্য সংরক্ষণের মূল বিষয় হলো এর উপস্থিতিতে খাদ্যদ্রব্য বাতাসের অক্সিজেন, আর্দ্রতা হতে দূরে থাকতে পারে। ফলে খাদ্যে পচন বা খাদ্যের বর্ণ পরিবর্তন রোধ হয়। খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার অপর কারণ হলো 'তাপমাত্রা'। ভিনেগার ব্যবহারে খাদ্যের তাপমাত্রা এমন পর্যায়ে থাকে যে, এতে ব্যাকটেরিয়া বা এনজাইম জন্ম নিতে পারে না। কারণ আমরা জানি খাদ্য মূল দুটি কারণে নষ্ট হয়। i. প্যাথোজেনের (pathogens) আক্রমণে অর্থাৎ রোগ সৃষ্টিকারী জীবাণু, যেমন ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্বারা। ii. জারণের ফলে খাদ্যের পুষ্টিকর উপাদান ভেঙে যায়। অর্থাৎ খাদ্যের কোষ প্রাচীরে জারণের ফলে ভাঙন ধরে এবং খাদ্য ধীরে ধীরে নষ্ট হতে থাকে। ভিনেগারের ব্যবহারে এ দুটি প্রক্রিয়াই ব্যাহত হয় বলে খাদ্যে জীবাণুর আক্রমণ রোধ হয় এবং গুণসম্পন্ন খাদ্য হিসেবে সংরক্ষিত হয়। ভিনেগারের ইথানয়িক এসিড অণু হতে প্রোটন [গণিত] আয়ন বিমুক্ত হয়, যা ব্যাকটেরিয়ার প্রোপিন এবং চর্বিকে আর্দ্রবিশ্লেষিত করে। ফলে ব্যাকটেরিয়া মারা যায়। [গণিত] এ পদ্ধতিতে সবজি, মাংস, মাছ, ডিম, ফল এমনকি বাদাম সংরক্ষণ করা যায়। সুতরাং দেখা যাচ্ছে, নিরাপদ খাদ্য সংরক্ষণে চিনি ও ভিনেগারের পদ্ধতিগত ভিন্নতা পরিলক্ষিত হয়।
HSC Chemistry 1st Paper Chapter 4: রাসায়নিক পরিবর্তন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Chemistry 1st Paper · Chapter 4: রাসায়নিক পরিবর্তন · সৃজনশীল
নিরাপদ খাদ্য সংরক্ষণে উদ্দীপক P ও Y এর পদ্ধতিগত কোনো ভিন্নতা রয়েছে …
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর

উত্তর