শেয়ারFacebookWhatsApp

[গণিত] এর মান কি অসীম হতে পারে? কেন?

উত্তর: [গণিত] এর মান অসীম হতে পারে না।। কারণ একটি উভমুখী বিক্রিয়া কল্পনা করি, [গণিত] ; বিক্রিয়ার সাম্যধুবক; [গণিত] এখন [গণিত] এর মান অসীম হতে হলে [গণিত] ও [গণিত] এর মধ্যে যেকোনো একটি শূন্য হতে হবে। কিন্তু উভমুখী বিক্রিয়া অসম্পূর্ণ হওয়ায় [গণিত] বা [গণিত] শূন্য হওয়া সম্ভব নয়। এজন্য [গণিত] অসীম হয় না। .

HSC Chemistry 1st Paper Chapter 5: কর্মমূখী রসায়ন CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Chemistry 1st Paper · Chapter 5: কর্মমূখী রসায়ন · সৃজনশীল

এর মান কি অসীম হতে পারে? কেন?

উদ্দীপক

A→ ভিনেগার ব্যবহারে খাদ্য সংরক্ষণ B→ বেনজয়িক এসিড দিয়ে খাদ্য সংরক্ষণ

Sylhet · 2025

উত্তর

যেকোনো মৌলের পারমাণবিক বর্ণালিতে অসংখ্য রেখা উপস্থিত থাকলেও ঐ মৌলের মাত্রা কমাতে থাকলে কয়েকটি রেখা বাদে সবগুলো রেখা অদৃশ্য হয়ে যায়, অবশিষ্ট রেখাগুলোকে নাছোড় রেখা বলে।

উত্তর

Kp\mathrm{K}_{\mathrm{p}} এর মান অসীম হতে পারে না।। কারণ একটি উভমুখী বিক্রিয়া কল্পনা করি, A+BC+D\mathrm{A}+\mathrm{B} \rightleftharpoons \mathrm{C}+\mathrm{D}; বিক্রিয়ার সাম্যধুবক; Kp=PC×PDPA×PB\mathrm{K}_{\mathrm{p}}=\frac{\mathrm{P}_{\mathrm{C}} \times \mathrm{P}_{\mathrm{D}}}{\mathrm{P}_{\mathrm{A}} \times \mathrm{P}_{\mathrm{B}}} এখন Kp\mathrm{K}_{\mathrm{p}} এর মান অসীম হতে হলে PA\mathrm{P}_{\mathrm{A}}PB\mathrm{P}_{\mathrm{B}} এর মধ্যে যেকোনো একটি শূন্য হতে হবে। কিন্তু উভমুখী বিক্রিয়া অসম্পূর্ণ হওয়ায় PA\mathrm{P}_{\mathrm{A}} বা PB\mathrm{P}_{\mathrm{B}} শূন্য হওয়া সম্ভব নয়। এজন্য Kp\mathrm{K}_{\mathrm{p}} অসীম হয় না। .

উত্তর

A প্রক্রিয়ায় ব্যবহৃত প্রিজারভেটিভস ভিনেগার। নিচে ভিনেগারে খাদ্য সংরক্ষণ কৌশল ব্যাখ্যা করা হলো- ভিনেগার অম্লীয় বলে খাদ্যদ্রব্যে ব্যাকটেরিয়ার বৃদ্ধির হার হ্রাস করে খাদ্য সংরক্ষণে সাহায্য করে। ভিনেগার যোগে খাদ্য সংরক্ষণের পদ্ধতিকে 'পিক্সিং' (pickling) বলে। এজন্য খাদ্য হতে পানি সরানোর জন্য প্রথমে খাদ্যকে গাঢ় লবণ পানিতে (ব্রাইন) সিক্ত করা হয়। পরে ভিনেগারে ডুবানো হয়। ভিনেগার যোগে খাদ্য সংরক্ষণের মূল বিষয় হলো এর উপস্থিতিতে খাদ্যদ্রব্য বাতাসের অক্সিজেন, আর্দ্রতা হতে দূরে থাকতে পারে। ফলে খাদ্যে পচন বা খাদ্যের বর্ণ পরিবর্তন রোধ হয়। খাদ্যদ্রব্য নষ্ট হওয়ার অপর কারণ হলো 'তাপমাত্রা'। ভিনেগার ব্যবহারে খাদ্যের তাপমাত্রা এমন পর্যায়ে থাকে যে, এতে ব্যাকটেরিয়া বা এনজাইম জন্ম নিতে পারে না। কারণ আমরা জানি খাদ্য মূল দুটি কারণে নষ্ট হয়। i. প্যাথোজেনের (pathogens) আক্রমণে অর্থাৎ রোগ সৃষ্টিকারী জীবাণু, যেমন ব্যাকটেরিয়া এবং ছত্রাক দ্বারা। ii. জারণের ফলে খাদ্যের পুষ্টিকর উপাদান ভেঙে যায়। অর্থাৎ খাদ্যের কোষ প্রাচীরে জারণের ফলে ভাঙন ধরে এবং খাদ্য ধীরে ধীরে নষ্ট হতে থাকে। ভিনেগারের ব্যবহারে এ দুটি প্রক্রিয়াই ব্যাহত হয় বলে খাদ্যে জীবাণুর আক্রমণ রোধ হয় এবং গুণসম্পন্ন খাদ্য হিসেবে সংরক্ষিত হয়। ভিনেগারের ইথানয়িক এসিড অণু হতে প্রোটন (H+)\left(\mathrm{H}^{+}\right)আয়ন বিমুক্ত হয়, যা ব্যাকটেরিয়ার প্রোপিন এবং চর্বিকে আর্দ্রবিশ্লেষিত করে। ফলে ব্যাকটেরিয়া মারা যায়। CH3COOH+H2OCH3COO+H+\mathrm{CH}_3-\mathrm{COOH}+\mathrm{H}_2 \mathrm{O} \rightleftharpoons \mathrm{CH}_3 \mathrm{COO}^{-}+\mathrm{H}^{+} এ পদ্ধতিতে সবজি, মাংস, মাছ, ডিম, ফল এমনকি বাদাম সংরক্ষণ করা যায়।

উত্তর

উদ্দীপকের A প্রক্রিয়াটি ভিনেগার ব্যবহারে খাদ্যে সংরক্ষণ এবং B প্রক্রিয়াটি বেনজোয়িক এসিড দিয়ে খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া। এ প্রক্রিয়া দুটির মধ্যে ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণ প্রক্রিয়াটি অধিক স্বাস্থ্যকর খাদ্য সুরক্ষা নিশ্চিত করে। নিচে তা তুলনামূলক বিশ্লেষণ করা হলো- বিভিন্ন খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণে ভিনেগার অতুলনীয় প্রিজারভেটিভস। যেমন আচার, চাটনি, জেলী, জ্যাম, মারমালেট প্রস্তুতিতে এবং ফল, শাক-সবজি, মাছ-মাংস সংরক্ষণে ভিনেগার ব্যবহৃত হয়। ভিনেগারের মূল উপাদান ইথানয়িক এসিড বা অ্যাসিটিক এসিড (CH3COOH)\left(\mathrm{CH}_3-\mathrm{COOH}\right) , ইথানয়িক এসিডের 6-10% জলীয় দ্রবণই ভিনেগার। ভিনেগার জলীয় দ্রবণে H+\mathrm{H}^{+} আয়ন তথা H3O+\mathrm{H}_3 \mathrm{O}^{+} আয়ন দান করে। খাদ্যদ্রব্যে ভিনেগার যোগ করার ফলে তা উপাদানের pH মানকে কমিয়ে দেয়। এ মান 5 থেকে 4 এর নিচে নেমে আসে। যেসব খাদ্যের pH মান 4.5 অপেক্ষা কম সেগুলো ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না। তবে ঈস্ট ও মোল্ড এ pH মানেও বংশ বিস্তার করতে পারে। অধিকাংশ অণুজীবের বংশবিস্তারের অনুকূল pH পরিসর 6.5-7.5। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হিসেবে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। কারণ- ১. ভিনেগারের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ২. এটি মৃদু এসিড হওয়ায় খাবারের সাথে গ্রহণ করলে এসিডিটি বাড়ার কোনো সম্ভাবনা থাকে না, বরং খাবার ও দেহের pH এর সমতা বজায় রাখে। ৩. ইথানোয়িক এসিডের 6% (w/V) জলীয় দ্রবণের pH মান প্রায় 2.35 যা ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য যথেষ্ট উপযোগী। ৪. খাদ্যের পানির সাথে সহজে মিশে সর্বত্র সুষম ঘনমাত্রা বজায় রেখে অণুজীবের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ৫. এর স্ফুটনাঙ্ক পানি অপেক্ষা বেশি হওয়ায় খাদ্য প্রক্রিয়াজাতকালীন তাপ প্রয়োগে এর বাষ্পীভূত হওয়ার সুযোগ থাকে না। অপরদিকে, বেনজোয়িক এসিড দিয়ে খাদ্য সংরক্ষণ করলে কিছু মানুষের এলার্জি সমস্যা দেখা দেয়। ফলে ত্বকে র্যাশ ও চুলকানির কারণ- হয়। অ্যাজমা বা শ্বাসকষ্টের রোগীদের জন্য বেনজোয়িক এসিড ক্ষতিকর হতে পারে কারণ এটি শ্বাসকষ্টের তীব্রতা বৃদ্ধি করে। অতিরিক্ত বেনজোয়িক এসিড গ্রহণ করলে হজমে সমস্যা হতে পারে। যেমন- পেট ব্যথা, বমি বমি ভাব। এছাড়া বেনজোয়িক এসিড দ্বারা খাদ্য সংরক্ষণ করলে সে খাদ্য লিভার ও কিডনির সমস্যা হতে পারে, এমনকি খাবারের স্বকাদ ও গন্ধ পরিবর্তন হতে পারে। উপরের আলোচনা থেকে বলা যায়, উল্লেখিত প্রক্রিয়া দুটির মধ্যে ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ করলে অধিক স্বাস্থ্যকর খাদ্য সুরক্ষা নিশ্চিত করে।
HSCChemistry 1st PaperChapter 5: কর্মমূখী রসায়নSylhet
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ (antimicrobial food preservative) নয়?

  • সাইট্রিক অ্যাসিড
  • ক্যালসিয়াম প্রোপানোয়েট
  • বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন
  • সোডিয়াম বেনজোয়েট

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে?

রাজশাহী বোর্ড

  • 2
  • 3
  • 4
  • 5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.অ্যারোসলে নিম্নের কোন যৌগটি ব্যবহার করা যায়?

  • ওজোন
  • গ্যামাক্সিন
  • ফ্রিওন
  • ট্রাইওক্রোন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.কোন pH-এ খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না?

  • > 4.5
  • < 5.5
  • < 4.5
  • > 5.5

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সিরকা হলো- i. অ্যাসিটিক এসিডের 6- 10% জলীয় দ্রবণ ii. খাদ্যের pH এর সমতা বজায় রাখে iii. ফুড প্রিজারভেটিভ নিচের কোনটি সঠিক?

সিলেট বোর্ড

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের পূর্বে একে লবণ পানিতে ধৌত করা ক হয় কেন? i. এটি খাদ্যের লবণাক্ততা নিয়ন্ত্রণ করে ii. এটি খাদ্য থেকে অতিরিক্ত মুক্ত পানি বের করে দেয় iii. এটি খাদ্য সংরক্ষণে ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক?

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.দুধের প্রোটিনের নাম-

  • এলবুমিন
  • কেসিন
  • কোলাজেন
  • কেরাটিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?

  • ইথোফেন
  • অ্যাসকরবিক অ্যাসিড
  • ফরমালিন
  • ইউরিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.বিভিন্ন খাবারের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?

  • সাইট্রিক অ্যাসিড
  • সোডিয়াম সাইট্রেট
  • বিটা ক্যারোটিন
  • অ্যাডিপিক অ্যাসিড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.ভিনেগার খাদ্য হিসেবে গ্রহণ করলে কী ঘটে?

  • শরীরে এসিডিটি বেড়ে যায়
  • বিভিন্ন ধরনের অসুস্থতা সৃষ্টি হয়
  • খাদ্য, খাওয়ার অযোগ্য হয়ে পড়ে
  • কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ঘটে না

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.দুধ কোলয়েড বা ইমালশন কারণ-

  • এটি পানিতে দ্রবণীয় কার্বোহাইড্রেট
  • এটি নবজাত শিশুর খাদ্যের প্রধান উৎস
  • দুধ ভিটামিনের সমৃদ্ধ ভাণ্ডার
  • এটি পানির দ্রবণীয় চর্বির সূক্ষ্ম কণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়?

বরিশাল বোর্ড

  • ডায়স্টেজ
  • ম্যালটেজ
  • জাইমেজ
  • মাইকোডার্মা অ্যাসিটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল খাদ্য সংরক্ষণ (antimicrobial food preservative)দুধে কয় ধরনের কেসিন বর্তমান থাকে?অ্যারোসলে নিম্নের কোন যৌগটি ব্যবহার করা যায়?কোন pH-এ খাদ্যদ্রব্য ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না?সিরকা হলো- i. অ্যাসিটিক এসিডের 6- 10% জলীয় দ্রবণ ii. খাদ্যের pH এর সমতা বজায় রাখভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণের পূর্বে একে লবণ পানিতে ধৌত করা ক হয় কেন? i. এটি খাদ্দুধের প্রোটিনের নাম-নিম্নের কোন রাসায়নিক দ্রব্যটি ফল পাকানোর জন্য ব্যবহৃত হয়?বিভিন্ন খাবারের অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করার জন্য কোনটি ব্যবহৃত হয়?ভিনেগার খাদ্য হিসেবে গ্রহণ করলে কী ঘটে?দুধ কোলয়েড বা ইমালশন কারণ-মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহৃত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।